• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

সম্পর্কে থাকার কথা জানালেন নাজনীন নীহা, গোপন রাখলেন সঙ্গীর পরিচয়

ডেস্ক নিউজ / ৪৮ পঠিত
আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুকে নিজের সম্পর্কের অবস্থা (রিলেশনশিপ স্টাটাস) ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করার পর থেকেই শোবিজ অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই ধরে নেন, গোপনে বাগদান সেরে ফেলেছেন এই অভিনেত্রী। তবে নীহা নিজেই জানালেন, এটি বাগদানের ঘোষণা নয়।

সোমবার (২৯ জুন) নিজের ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ করেন নাজনীন নীহা। এরপরই শুভেচ্ছা ও কৌতূহলী মন্তব্যে ভরে যায় তার পোস্ট। কেউ হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চান, কেউ আবার মিষ্টি খাওয়ার দাবিও জানান। শুরুতে এসব মন্তব্যের জবাব না দিলেও পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলে বিষয়টি পরিষ্কার করেন তিনি।

নীহা বলেন, আমি কোথাও বাগদানের কথা বলিনি। শুধু লিখেছি, এনগেজড। এর মানে আমি এখন আর সিঙ্গেল নই। কারও সঙ্গে সম্পর্কে আছি। সময় হলে বাকিটাও সবাই জানতে পারবেন।

অভিনেত্রীর ভাষ্য, তিনি ব্যক্তিগত বিষয়েও স্বচ্ছ থাকতে পছন্দ করেন। তাই সম্পর্কের বিষয়টি নিজেই প্রকাশ করেছেন। তবে আপাতত সঙ্গীর পরিচয় প্রকাশ করতে রাজি নন। তিনি বলেন, ‘আমি আমার জায়গা থেকে অনেস্ট থাকতে চাই। যেমন সম্পর্কের বিষয়টি নিজেই জানিয়েছি, তেমনি উপযুক্ত সময় এলে সেই মানুষটির পরিচয়ও সবাইকে জানাব।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন নাজনীন নীহা। সেই পোস্ট ঘিরেও তার বিয়ে নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে অভিনেত্রী জানান, সেটি বাস্তব জীবনের কোনো ঘটনা নয়, একটি নাটকের প্রচারণার অংশ ছিল।

সবশেষে সম্পর্কে থাকার বিষয়টি স্বীকার করলেও, নিজের প্রেমিকের পরিচয় এখনই প্রকাশ করতে চান না নাজনীন নীহা। তার কথায়, সময় হলেই সবকিছু জানাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ