• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

উৎসব নয়, মানবিকতা ও কাজে ভরা এডলফ খানের জন্মদিন আজ

এম.আর.জে শান্ত / ২১ পঠিত
আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

আজ ৬ সেপ্টেম্বর, বাংলাদেশের ফ্যাশন ও মিডিয়া অঙ্গনের পরিচিত মুখ এডলফ খানের জন্মদিন। কোরিওগ্রাফি, ফ্যাশন ডিজাইন, মডেলিং এবং অভিনয়—সব ক্ষেত্রে দীর্ঘদিনের কাজের সুবাদে শোবিজে নিজের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন এই তারকা। তবে জন্মদিনের এই বিশেষ দিনটিতে কোনো জমকালো বা ব্যক্তিগত উৎসব নয়, বরং মানবিক কাজ এবং পেশাগত ব্যস্ততার মাঝেই সময় কাটছে তার।
জন্মদিনের পরিকল্পনা নিয়ে এডলফ খান জানান, আল্লাহর রহমত ও বাবা-মায়ের দোয়ায় তিনি ভালো আছেন এবং সবার ভালোবাসার জন্য কৃতজ্ঞ। কিন্তু নানা কাজের ব্যস্ততার কারণে দিনটি সেভাবে উৎসবমুখরভাবে উদযাপন করা সম্ভব হচ্ছে না। দিনের শুরুতে কিছু কাজের পর দুপুরে তিনি একটি মাদ্রাসায় যাবেন। প্রতিবছরের জন্মদিনের মতো এবারও মাদ্রাসার শিশুদের সঙ্গে সময় কাটানো, তাদের খাওয়ানো এবং তাদের সুখ-দুঃখের গল্প শোনার মাঝেই নিজের জন্মদিনের সবচেয়ে বড় আনন্দ খুঁজে নিতে চান তিনি।
মাদ্রাসার কার্যক্রম শেষ করে তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে অংশ নেবেন। এরপর সন্ধ্যা সাতটায় ঘনিষ্ঠ সাংবাদিকদের উপস্থিতিতে নিজের প্রথম মিউজিক ভিডিও ‘আমি তো সবই জানি’র প্রেস মিট করবেন। কারণ, পরদিনই ৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে যাচ্ছে তার প্রথম গান। তবে জন্মদিনের মূল আনুষ্ঠানিক আয়োজনটি রাখা হয়েছে ৭ সেপ্টেম্বর। সেদিন চলচ্চিত্র, ফ্যাশন ও মিডিয়া ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ সহকর্মী, বন্ধু ও প্রিয়জনদের নিয়ে ছোট পরিসরে একটি ঘরোয়া পার্টির আয়োজন করবেন তিনি।
ভক্ত ও দেশবাসীর উদ্দেশে দোয়া চেয়ে এডলফ খান বলেন, সবার ভালোবাসা ও দোয়ায় যেন তিনি সামনে আরও এগিয়ে যেতে পারেন। তাকে যেন কেউ ভুল না বোঝেন, কারণ তিনি এখন দর্শকদের ভালো কিছু কাজ উপহার দেওয়ার জন্য বেশ ভেবেচিন্তে ও সতর্কতার সঙ্গে কাজ বেছে নিচ্ছেন। র‌্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা এই বহুমুখী শিল্পীর জন্মদিনে তার প্রতি রইল অনেক শুভকামনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ