• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

শুটিং শেষ, শিগগিরই আসছে ‘শব্দহীন যন্ত্রণা’র ট্রেলার

এম.আর.জে শান্ত / ১৩০ পঠিত
আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

পারিবারিক সম্পর্ক, নীরব কষ্ট, সামাজিক বাস্তবতা এবং মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন ওয়েবফিল্ম ‘শব্দহীন যন্ত্রণা’। সম্প্রতি শেষ হয়েছে এর শুটিং। এখন চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। নির্মাতারা জানিয়েছেন, খুব শিগগিরই প্রকাশ করা হবে ওয়েবফিল্মটির ট্রেলার।

পারিবারিক-সামাজিক মনস্তাত্ত্বিক ড্রামা ঘরানার এই ওয়েবফিল্ম পরিচালনা করেছেন মো. আকতার হোসেন। চিত্রগ্রহণ করেছেন ইসমাইল হোসেন লিটন। জায়না ইজে প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে এটি।

ওয়েবফিল্মের প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন আমান রেজা, তৃণা ইসলাম ও তাহসান বিন রফিক। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রেবেকা সুলতানা, ফারজানা ছবি, মৌরি, বড়দা মিঠু, আজম খান, শশী রহমান, সিফাত, আভাসহ আরও অনেকে।

নির্মাতা জানান, ‘শব্দহীন যন্ত্রণা’ কেবল একটি গল্প নয়, বরং মানুষের সম্পর্ক, দায়বদ্ধতা, অব্যক্ত কষ্ট এবং জীবনের কঠিন বাস্তবতার এক মানবিক প্রতিচ্ছবি। একই সঙ্গে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং তাদের নানা সংকটও এই ওয়েবফিল্মে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

শুটিং শেষ হওয়ায় বর্তমানে সম্পাদনা ও অন্যান্য কারিগরি কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই প্রকাশ পাবে ট্রেলার। এরপর দেশের একটি স্বনামধন্য ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে ‘শব্দহীন যন্ত্রণা’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category