• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

ক্যানসারে না ফেরার দেশে মডেল-অভিনেত্রী তুলনা আল হারুন

অনলাইন ডেস্ক / ৫ পঠিত
আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ তুলনা আল হারুন আর নেই। মডেলিং, অভিনয় ও টেলিভিশন উপস্থাপনার পাশাপাশি ফ্যাশন কোরিওগ্রাফি ও স্টাইলিংয়েও কাজ করেছেন তিনি। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন এই মডেল ও অভিনেত্রী। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোট ভাই আয়াজ।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তুলনা আল হারুন। ব্রেন টিউমার থেকে তাঁর ক্যানসার ধরা পড়ে। বেশ আগে অস্ত্রোপচারও করা হয়েছিল তাঁর। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার উন্নতি হলে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। তবে সম্প্রতি আবারও তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হন তুলনা। চিকিৎসকেরা তাঁকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর ফেরানো যায়নি তাঁকে।

বহুমুখী প্রতিভার অধিকারী তুলনা আল হারুন মডেলিং, অভিনয় ও উপস্থাপনার মাধ্যমে শোবিজে নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন। এর পাশাপাশি ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও কাজ করেছেন তিনি। দীর্ঘ কর্মজীবনে বিনোদন অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে তাঁর বিচরণ ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ছিলেন তুলনা। তাঁর হাস্যোজ্জ্বল উপস্থিতি ও প্রাণবন্ত ব্যক্তিত্বের সঙ্গে পরিচিত ছিলেন অনুসারীরা। তাঁর মৃত্যুর খবরে শোবিজ অঙ্গনের পরিচিত এই মুখকে হারিয়ে শোক প্রকাশ করছেন শুভাকাঙ্ক্ষীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ