• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

জনপ্রিয় লেখক শাম্মী তুলতুল পেলেন ‘বাবুই’ বেস্ট সেলার অ্যাওয়ার্ড।

এম.আর.জে শান্ত / ১৫ পঠিত
আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

শিশুসাহিত্যে লেখালেখির স্বীকৃতি হিসেবে এবার বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেলেন লেখক শাম্মী তুলতুল। তাঁর লেখা শিশুতোষ বই ‘পিঁপড়ে ও হাতির যুদ্ধ’-এর জন্য তাঁকে এ সম্মাননা দিয়েছে প্রকাশনা সংস্থা বাবুই। ২০১৭ সালে প্রকাশিত বইটি দীর্ঘ সময় ধরে পাঠকের আগ্রহ ধরে রেখেছে। এবার বইটির বিক্রিসাফল্যের স্বীকৃতি মিলল পুরস্কারের মাধ্যমে।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘বাবুই শিশু সাহিত্য উৎসব ২০২৬’। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলা এ আয়োজনে শিশুসাহিত্যের নানা দিক নিয়ে আলোচনা, প্রবন্ধ উপস্থাপনাসহ বিভিন্ন কর্মসূচি ছিল। উৎসবের আলোচনায় উঠে আসে শিশুসাহিত্যের সংকট ও সম্ভাবনার বিষয়টিও।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মনসুর মুসা, লেখক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক; বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক হাসান হাফিজ; লেখক, সাংবাদিক ও প্রকাশক কাদের বাবু এবং বিশিষ্ট শিশুসাহিত্যিক জুলফিকার শাহাদাৎ।

বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেয়ে শাম্মী তুলতুল বলেন, এ সম্মাননা তাঁর কাছে বিশেষ তাৎপর্য বহন করে। লেখালেখির জন্য দুই বাংলায় ইতোমধ্যে বেশ কিছু মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন তিনি। তবে বইয়ের বিক্রিসাফল্যের স্বীকৃতি হিসেবে এবারই প্রথম এমন সম্মাননা পেলেন। সে কারণেই অর্জনটি তাঁর কাছে অন্য রকম আনন্দের।

গল্প, উপন্যাস ও শিশুসাহিত্য—লেখালেখির বিভিন্ন শাখায় কাজ করছেন শাম্মী তুলতুল। বাংলাদেশ ও ভারত মিলিয়ে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি। লেখালেখির এই পথচলায় পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা এবং দোয়া কামনা করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ