• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

প্রবাস, রহস্য ও আবেগের গল্পে তৌকীরের নতুন সিনেমা

ডেস্ক নিউজ / ১৩ পঠিত
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

দীর্ঘ এক দশক পর নতুন চলচ্চিত্র নিয়ে ফিরছেন নির্মাতা স্বপন আহমেদ। তার পরিচালনায় নির্মিত হতে যাওয়া নতুন সিনেমা ‘দ্য অরেঞ্জ’, যার বাংলা নাম ‘পথের বন্ধু’। এই সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন দেশের গুণী অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। বিষয়টি সম্প্রতি নিশ্চিত করেছেন নির্মাতা ও অভিনেতা দুজনেই।

বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম এবং ফ্রান্সের চারটি প্রযোজনা প্রতিষ্ঠানের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক বাংলাদেশি প্রবাসীর রহস্যময় নিখোঁজ হওয়ার ঘটনা। বহু বছর পর হারিয়ে যাওয়া বাবার খোঁজে ফ্রান্সে পাড়ি জমায় তার মেয়ে, আর সেই অনুসন্ধানকে ঘিরেই এগিয়ে যাবে সিনেমার কাহিনি।

চলচ্চিত্রটিতে কাজের বিষয়ে তৌকীর আহমেদ বলেন, তিনি সবসময় এমন গল্পে অভিনয় করতে আগ্রহী যা মানুষকে ভাবায় এবং নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। তার বিশ্বাস, ‘পথের বন্ধু’ তেমনই একটি চলচ্চিত্র হতে যাচ্ছে।

তৌকীর আহমেদের পাশাপাশি এই প্রজন্মের দুই অভিনয়শিল্পী ফয়জুল ইয়ামিন ও স্বর্ণালী চৈতি-কেও দেখা যাবে সিনেমাটিতে।

নির্মাতা স্বপন আহমেদের ভাষ্য, দীর্ঘদিন ধরে এমন একটি গল্প বলার চেষ্টা করেছেন যা বাংলাদেশি দর্শক এবং প্রবাসী বাংলাদেশিদের আবেগের সঙ্গে সংযোগ তৈরি করবে। এখন সেই পরিকল্পনা বাস্তবে রূপ নিতে শুরু করেছে, আর তিনি আশা করছেন ছবিটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেবে।

জানা গেছে, আগামী সেপ্টেম্বরে ফ্রান্সে শুরু হবে সিনেমাটির শুটিং। ছবিটির অধিকাংশ কাস্ট ও ক্রু ফরাসি। আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে ‘পথের বন্ধু’-র।

উল্লেখ্য, প্রায় সাড়ে চার দশকের ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি তৌকীর আহমেদ নির্মাণ করেছেন সাতটি চলচ্চিত্র ও চারটি মঞ্চনাটক। চলতি বছর নিজের জন্মদিনেই তিনি নতুন চলচ্চিত্র নির্মাণের ঘোষণাও দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ