• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসবে প্রাণ ফিরে পাচ্ছে মধুমিতা

এম.আর.জে শান্ত / ৩৭ পঠিত
আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা ৪১৬’।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে দেশের ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ মধুমিতায় অনুষ্ঠিত হবে এই বিশেষ উৎসব। সাত দিনব্যাপী এ আয়োজনে প্রদর্শিত হবে বাংলা চলচ্চিত্রের ১৩টি কালজয়ী সিনেমা।

উদ্বোধনী দিনে আজ সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’। ২৩ আগস্ট বেলা ৩টায় থাকছে ‘নবাব সিরাজ উদ্দৌলা’ এবং সন্ধ্যা ৬টায় ‘১৩ নং ফেকুওস্তাগার লেন’।

২৪ আগস্ট বেলা ৩টায় প্রদর্শিত হবে ‘জীবন থেকে নেয়া’ এবং সন্ধ্যা ৬টায় ‘নান্টু ঘটক’। ২৫ আগস্ট বেলা ৩টায় দর্শকরা দেখতে পারবেন ‘অশিক্ষিত’, আর সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ‘রংবাজ’।

২৬ আগস্ট বেলা ৩টায় থাকছে ‘সবুজ সাথী’ এবং সন্ধ্যা ৬টায় ‘নাচের পুতুল’। ২৭ আগস্ট বেলা ৩টায় ‘দূরদেশ’ ও সন্ধ্যা ৬টায় ‘দহন’ প্রদর্শিত হবে।

সমাপনী দিন ২৮ আগস্ট বেলা ৩টায় থাকছে ‘দোস্ত দুশমন’ এবং সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ‘বধূ বিদায়’।

চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের ৫৮ জন গুণী ব্যক্তিকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। সম্মাননা পাবেন শিল্পী, পরিচালক, লেখক, সংগীতশিল্পী, সংগীত পরিচালক, গীতিকার ও চিত্রগ্রাহকসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিত্বরা।

উৎসব বাস্তবায়নের জন্য গঠিত কমিটির আহ্বায়ক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলি। সদস্য হিসেবে রয়েছেন অভিনেত্রী দিলারা জামান, প্রযোজক আব্দুল আজিজ, অভিনেতা শিবা সানু ও সাংবাদিক আহমেদ তেপান্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ