• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

ফ্যাশন অঙ্গনে নিজের পরিচয় গড়ছেন শান্তা ইসলাম

এম.আর.জে শান্ত / ৩৪ পঠিত
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ফ্যাশন অঙ্গনের উদীয়মান মুখ শান্তা ইসলাম। র‍্যাম্প, ফ্যাশন ক্যাম্পেইন ও বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুটে কাজ করে ধীরে ধীরে নিজের আলাদা পরিচয় তৈরি করছেন এই তরুণ মডেল। মডেলিংয়ের পাশাপাশি ভবিষ্যতে অভিনয়েও নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন তিনি।

ঢাকার বসুন্ধরায় জন্ম ও বেড়ে ওঠা শান্তা ইসলামের শোবিজে যাত্রা শুরু ২০১৯ সালে। একটি ফটোশুটের মাধ্যমে ক্যারিয়ার শুরু হলেও অল্প সময়ের মধ্যেই তিনি বিভিন্ন দেশীয় ফ্যাশন ব্র্যান্ডের নিয়মিত মডেল হয়ে ওঠেন। এরপর অসংখ্য ফটোশুট, লুকবুক, বিজ্ঞাপনধর্মী ক্যাম্পেইন এবং র‍্যাম্প শোতে শোস্টপার হিসেবে অংশ নিয়ে নজর কাড়েন।
মডেলিংকে নিজের প্রথম ভালোবাসা বলেই মনে করেন শান্তা। তার মতে, ক্যামেরার সামনে প্রতিটি কাজই একজন মডেলের ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসকে নতুনভাবে তুলে ধরে। তাই প্রতিটি প্রজেক্টেই তিনি নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করেন।
তবে এখানেই থেমে থাকতে চান না এই মডেল। অভিনয়ে আগ্রহের বিষয়ে শান্তা বলেন, ভালো গল্প, শক্তিশালী চরিত্র এবং মানসম্মত নির্মাণের সুযোগ পেলে অবশ্যই অভিনয়ে কাজ করতে চান। তিনি বিশ্বাস করেন, একজন শিল্পীর পরিচয় তার কাজের মাধ্যম নয়, বরং কাজের গুণগত মানেই তৈরি হয়।
আগামী পাঁচ বছরের লক্ষ্য নিয়েও বেশ আত্মবিশ্বাসী শান্তা ইসলাম। তিনি বাংলাদেশের প্রথম সারির একজন ফ্যাশন মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। পাশাপাশি অভিনয়েও একটি শক্ত অবস্থান গড়ে তুলে বড় পর্দা ও ছোট পর্দায় দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখেন।
শৈশব থেকেই বড় বড় বিলবোর্ডে নিজের ছবি দেখার স্বপ্ন ছিল তার। সেই স্বপ্নই আজ তাকে নিরন্তর অনুপ্রাণিত করছে। পরিশ্রম, নিষ্ঠা ও ধারাবাহিক কাজের মাধ্যমে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে দীর্ঘ পথচলার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন শান্তা ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ