• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

শুটিং শেষে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনায় তাসনুভা তিশা

এম.আর.জে শান্ত / ২০ পঠিত
আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

নাটকের শুটিং শেষ করে শ্রীমঙ্গল থেকে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। রবিবার গভীর রাতে ভৈরব টোল প্লাজার কাছে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর নিজের ফেসবুক লাইভে এসে তিশা জানান, তাদের গাড়িকে একটি পিকআপ পেছন দিক থেকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। পরে মোটরসাইকেলে ধাওয়া করে পিকআপটি আটকানো হয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিনেত্রীর ভাষায়, দুর্ঘটনাটি বেশ ভয়াবহ ছিল এবং অল্পের জন্য সবাই প্রাণে রক্ষা পেয়েছেন। গাড়ির ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত গুরুতর আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ