• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

সংগীতজীবনের নতুন প্রাপ্তি: বাচসাস সম্মাননা পেলেন কাজী শুভ

এম.আর.জে শান্ত / ৩৫ পঠিত
আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) আয়োজিত ‘মিলনে, আনন্দে গুণীজন সম্মাননা: কবিতা, পিঠা ও গান’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে গুণীজন সম্মাননায় ভূষিত হয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এই ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজনটি অনুষ্ঠিত হয়। এতে দেশের বরেণ্য কবি, গীতিকবি, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন। কবিতা আবৃত্তি, পিঠার ঐতিহ্য এবং মনোমুগ্ধকর সংগীত পরিবেশনার মধ্য দিয়ে পুরো আয়োজনটি এক প্রাণের মিলনমেলায় পরিণত হয়।

সম্মাননা প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে কাজী শুভ বলেন, বাচসাসের মতো ঐতিহ্যবাহী সংগঠনের কাছ থেকে এই স্বীকৃতি পাওয়া আমার জন্য অনেক আনন্দ ও অনুপ্রেরণার। এই সম্মান আমাকে আরও ভালো গান উপহার দেওয়ার দায়িত্ব বাড়িয়ে দিল। অনুষ্ঠানে কাজী শুভ ছাড়াও দেশের আরও কয়েকজন বিশিষ্ট কবি, গীতিকবি ও সংগীতশিল্পীকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে ফোক ও আধুনিক গানের মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান করে নেওয়া এই শিল্পীর এই অর্জনকে সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টরা তাঁর সংগীতজীবনের আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখছেন।
চলতি ব্যস্ততা ও আসন্ন কাজ প্রসঙ্গে জানতে চাইলে কাজী শুভ জানান, তাঁর বেশ কিছু নতুন গান প্রকাশ পেয়েছে এবং সামনে আরও কিছু গান মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি পূজা ও তাঁর কণ্ঠে কমল দত্তের কথায় এবং কাজী শুভর নিজস্ব সুরে মুক্তি পেয়েছে ‘পাগল মন মানে না’ গানটি। যেটা কাজী শুভ অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে রিলিজ। এছাড়া আশরাফুল ফুয়াদের কথায় এবং কাজী শুভর সুরে নাটাই মিউজিক থেকে রিলিজ হয়েছে ‘রূপকথা’ শিরোনামের আরেকটি গান। গান দুটির সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব।
সামনে বেশ কিছু কাজ পর্যায়ক্রমে প্রকাশ পাবে জানিয়ে তিনি আরও বলেন, এর মধ্যে রয়েছে তামভীর আহমেদের লেখা, রুমন দেওয়ানের সুর এবং আহমেদ সজীবের মিউজিকে ‘তুমি আমার জানের জান’। আসবে টিয়ার টু মিডিয়া ইউটিউব চ্যানেলে। এবং হুমায়ূন বিন সিরাজের লেখা ও আরিফ হোসেন বাবুর সুরে ‘তোমার নদীর ঘোলা জলে’ লেবেল: এরিন মাল্টিমিডিয়া গান দুটি। পর্যায়ক্রমে এই কাজগুলো শ্রোতাদের কাছে পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন এই জনপ্রিয় শিল্পী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ