• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

ইউটিউবে জামিল-মুনমুনের নতুন নাটক ‘আজব শহর’

এম.আর.জে শান্ত / ৩৪ পঠিত
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

বরিশালের আঞ্চলিক ভাষার আবহে নির্মিত নতুন একক নাটক ‘আজব শহর’ এবার দর্শকদের জন্য উন্মুক্ত হয়েছে। পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, হাসি-কান্না আর জীবনের বাস্তব অনুভূতির গল্পে সাজানো নাটকটি প্রকাশ পেয়েছে টাইমস মিডিয়ার ইউটিউব চ্যানেলে।

টাইমস মিডিয়ার প্রযোজনায় নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এস এ মনির। তিনি বরিশালের নিজস্ব ভাষা ও সংস্কৃতিকে কেন্দ্র করে এমন একটি গল্প তুলে ধরেছেন, যেখানে একটি পরিবারের নানা টানাপোড়েনই হয়ে উঠেছে মূল আকর্ষণ।

নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জামিল হোসেন ও আহমেদ মুনমুন। এছাড়াও রয়েছেন হাসিমুন, শামীম মোল্লা, সৈয়দ শিপুল, কাউসার হামিদ, ইকরামুল হক এবং শিশুশিল্পী মানহা ইসলাম।

নাটকটি নিয়ে জামিল হোসেন বলেন, বরিশালের ভাষায় নির্মিত এই গল্পটি একেবারেই ভিন্ন স্বাদের। দর্শকরা নাটকটি উপভোগ করবেন বলে আমি আশাবাদী।

পরিচালক এস এ মনির জানান, বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তিনি চিত্রনাট্যটি লিখেছেন। তার ভাষায়, হাস্যরস, আবেগ ও রোমান্সের সমন্বয়ে নির্মিত ‘আজব শহর’ সব শ্রেণির দর্শকের কাছেই ভালো লাগবে বলে তিনি বিশ্বাস করেন।

ইতোমধ্যে টাইমস মিডিয়ার ইউটিউব চ্যানেলে নাটকটি দেখা যাচ্ছে। নির্মাতা ও কলাকুশলীদের প্রত্যাশা, বরিশালের ভাষার স্বাদ ও পারিবারিক গল্পের কারণে নাটকটি দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ