• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

শাব্দিক শাহিনের ‘শয়তানের নিঃশ্বাস’-এ সাব্বির আহমেদ শ্রাবণ

এম.আর.জে শান্ত / ৮৯ পঠিত
আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

প্রেমের আড়ালে লুকিয়ে থাকা এক অন্ধকার গোপন রহস্যের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন একক নাটক ‘শয়তানের নিঃশ্বাস’। নাটকটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পাশাপাশি এর প্রচারের তারিখও ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ আগস্ট রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন-এর পর্দায় নাটকটি প্রচারিত হবে।

নুসরাত নাহার লাবন্যের চিত্রনাট্যে, নাটকটি পরিচালনা করেছেন শাব্দিক শাহিন।  নির্মাতার ভাষ্য, ভালোবাসা, ভয় ও রহস্যের আবহে এগিয়ে যাবে নাটকের কাহিনি, যেখানে সম্পর্কের আড়ালে উন্মোচিত হবে এক অপ্রত্যাশিত সত্য।

প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর ও মাহমুদা মাহা। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন কাজী আনিসুল হক বরুণ, মৌ শিখা, এম. এ. শাইম এবং সাব্বির আহমেদ শ্রাবণ।

নাটকটির সম্পাদনা ও কালার করেছেন জুয়েল মাহমুদ। সংগীত পরিচালনা করেছেন কাওসার খান এবং প্রযোজনা করেছেন এম. এ. শাইম।

রোমান্টিক থ্রিলার ঘরানার এই নাটকটি রহস্যপ্রিয় দর্শকদের জন্য ভিন্ন স্বাদের একটি আয়োজন হিসেবে আগামী ২৮ আগস্ট মাছরাঙা টেলিভিশনের পর্দায় দেখা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ