• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

বিবাহিত পুরুষের প্রেমে না জড়ানোর পরামর্শ প্রভার

ডেস্ক নিউজ / ৫৩ পঠিত
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মেয়েদের জন্য সতর্কবার্তা দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, বিবাহিত কোনো পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানো উচিত নয়। এমন সম্পর্ক শেষ পর্যন্ত কষ্ট ও অনুশোচনার কারণ হয়ে দাঁড়াতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২৭ জুন) রাত ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন প্রভা। সেখানে তিনি বলেন, অনেক বিবাহিত পুরুষই সংসারের অশান্তি, স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়া কিংবা সন্তানের কথা ভেবে সম্পর্ক টিকিয়ে রাখার মতো নানা অজুহাত দেন। তবে এসব কথায় বিশ্বাস না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, এসব প্রায় একই ধরনের গল্প, যার মাধ্যমে অনেকেই নারীদের আবেগের সুযোগ নিতে চান।

ভিডিওতে নিজের একটি সাম্প্রতিক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি জানান, এমন একজনের মুখোমুখি হয়েছিলেন, যিনি দাবি করেছিলেন তার সংসার ভাঙার পথে। কিন্তু প্রভা তাকে স্পষ্ট জানিয়ে দেন, আগে বৈবাহিক সম্পর্কের সব আনুষ্ঠানিকতা শেষ করতে হবে, এরপরই নতুন কোনো সম্পর্কের বিষয়ে ভাবা যেতে পারে। তার এই অবস্থানের কারণে ওই ব্যক্তি তাকে ‘সাইকো’ বলেও মন্তব্য করেছেন বলে জানান প্রভা।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি তাকে বলেছিলাম, যদি সত্যিই ডিভোর্সের প্রক্রিয়া চলতে থাকে, তাহলে আগে সেটা শেষ করুন। এরপর দেখা যাবে আমরা একে অপরের জন্য উপযুক্ত কি না। এখন সে আমাকে সাইকো বলে বেড়ায়। আমি এতে খুশিই। অন্তত অন্যের সংসারে জড়াইনি।

ভিডিওর শেষদিকে মেয়েদের প্রতি আহ্বান জানিয়ে প্রভা বলেন, এমন মানুষের সঙ্গে প্রেম তো নয়ই, বন্ধুত্ব করতেও সতর্ক থাকা উচিত। কারণ তাদের কথায় বিশ্বাস করলে শেষ পর্যন্ত মানসিক কষ্টের ভার নিজেরই বহন করতে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ