• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

জন্মদিনের পরদিনই বাবাকে হারালেন টোটা রায়চৌধুরী

ডেস্ক নিউজ / ৪৪ পঠিত
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ব্যক্তিজীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরী। তাই বাবার মৃত্যুর খবরও প্রকাশ্যে আসতে সময় লেগেছে প্রায় এক সপ্তাহ। সম্প্রতি জানা গেছে, অভিনেতার বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৯ জুলাই ছিল টোটা রায়চৌধুরীর জন্মদিন। তার পরদিন, ১০ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী। বিষয়টি এতদিন শুধুমাত্র পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

জানা গেছে, তিনি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন। তবে দীর্ঘদিন কোনো উপসর্গ না থাকায় পরিবারের কেউই বিষয়টি বুঝতে পারেননি। হঠাৎ তীব্র পিঠের ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকেরা জানান, তার ফুসফুসের ক্যানসার শেষ পর্যায়ে পৌঁছে গেছে।

এ প্রসঙ্গে টোটার স্ত্রী শর্মিলি রায়চৌধুরী বলেন, ‘দিন তিনেক মাত্র কষ্ট পেয়েছেন বাবা। হাসপাতালে ভর্তি ছিলেন। গত সপ্তাহে ছিল টোটার জন্মদিন। আশীর্বাদ নিতে হাসপাতালে বাবার কাছে গিয়েছিল টোটা। তখন বাবার মুখে মাস্ক, নাকে-মুখে ছিল নল। কথা বলতে পারেননি। শুধু ছেলের গায়ে হাত বুলিয়ে আশীর্বাদ করেছিলেন। তার পরদিনই সব শেষ।

বাবার মৃত্যুতে গভীরভাবে ভেঙে পড়েছেন টোটা রায়চৌধুরী। পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি এখনো শোক কাটিয়ে উঠতে পারেননি এবং কথা বলার মতো মানসিক অবস্থায়ও নেই। আগামী ২২ জুলাই বাবার শেষকৃত্য সম্পন্ন হবে। অভিনেতার এই শোকের খবরে তার অনুরাগীরাও সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ