• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

আবারও সেরা অভিনেতার স্বীকৃতি পেলেন মোশাররফ করিম

এম.আর.জে শান্ত / ৪০ পঠিত
আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬

আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি) স্টার অ্যাওয়ার্ড ২০২৫-২০২৬-এ শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে সম্মানিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।

সংগঠনটির ১৯ বছর পূর্তি উপলক্ষে গত শুক্রবার (১০ জুলাই) রাজধানীর নিউ ইস্কাটনের বিআইএএম অডিটোরিয়ামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় পুরস্কার প্রদান অনুষ্ঠান। এতে চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, নৃত্য, মডেলিং, কনটেন্ট ক্রিয়েশন, বিনোদন সাংবাদিকতা, নারী উদ্যোক্তা ও ফ্যাশনসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুণীজনদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।
সম্মাননা গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে মোশাররফ করিম বলেন, আমি খুবই অভিভূত এবং আনন্দিত। অভিনয়ই আমার জীবন, অভিনয়ই আমার পেশা। নিজের কাজের স্বীকৃতি হিসেবে কোনো সম্মাননা পাওয়া সবসময়ই ভালো লাগে। এটি যেমন গর্বের, তেমনি আত্মার খোরাকও। একদিকে নতুন করে কাজের অনুপ্রেরণা দেয়, অন্যদিকে দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। এ সম্মাননার জন্য আমি এজেএফবি কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এবারের আয়োজনে আজীবন সম্মাননা পেয়েছেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ ও চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন অভিনেতা আজিজুল হাকিম, নাদের চৌধুরী, আখম হাসান, চিত্রনায়ক সজল, নিরব, সংগীতশিল্পী রবি চৌধুরীসহ আরও অনেকে। শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পুরস্কৃত হয়েছেন ফরিদুল ইসলাম রুবেল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এজেএফবির প্রতিষ্ঠাতা আবুল হোসেন মজুমদার, এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট তাসিক আহমেদ, এজেএফবির সভাপতি ফারুক হোসেন মজুমদার এবং শোবিজ অঙ্গনের অনেক বিশিষ্ট ব্যক্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ