• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

পর্দা নামল আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসবের দশম আসরের

ডেস্ক নিউজ / ৪৮ পঠিত
আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

রাজধানীতে পর্দা নামল ‘আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব-২০২৬’-এর দশম আসরের। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সমাপনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের আয়োজক প্রতিনিধি কানু কুমার নাথ, নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল, পরিচালক মো. ফাহাদ, অভিনেতা ফরিদ হোসাইন এবং ‘দ্য ডেইলি সান’-এর মো. জাহিদুল ইসলাম।

এবারের উৎসবের জুরি বোর্ডে দায়িত্ব পালন করেন অভিনেতা মোশাররফ করিম, পরিচালক নাজনীন হাসান খান এবং অভিনেতা ও পরিচালক শামীম জামান।

আয়োজকদের তথ্যমতে, এবারের উৎসবে দেশ-বিদেশ থেকে মোট ৭৫টি চলচ্চিত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে প্রদর্শনের জন্য নির্বাচিত হয় পাঁচটি চলচ্চিত্র। পরে পাঁচটি পৃথক বিভাগে নির্বাচিতদের হাতে তুলে দেওয়া হয় আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র পুরস্কার।

উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘দ্য পেনান্স’। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মেঘলা পিনারু ‘ব্যাড’ চলচ্চিত্রের জন্য। সেরা চিত্রনাট্যকার নির্বাচিত হয়েছেন কৌশিক গাঙ্গুলী ‘মেঘের পরে মেঘ’ চলচ্চিত্রের জন্য। সেরা সংগীত পরিচালক হয়েছেন আদিত্য সন্ন্যাসী ‘দ্য পেনান্স’ চলচ্চিত্রের জন্য। আর সেরা সম্পাদকের পুরস্কার পেয়েছেন নম্রতা রাও ‘রঙ পেন্সিল’ চলচ্চিত্রের জন্য।

পুরস্কার বিতরণী পর্ব শেষে উপস্থিত অতিথি, শিল্পী ও সংশ্লিষ্টদের প্রাণবন্ত আলাপচারিতায় মুখর হয়ে ওঠে পুরো হলরুম। ব্যক্তিগত আলাপের পাশাপাশি দেশের চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা এবং চলচ্চিত্র শিল্পের উন্নয়নে করণীয় বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন তারা।

উৎসবের মধ্য দিয়ে দেশ-বিদেশের চলচ্চিত্র নির্মাতা ও শিল্পীদের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময়ের নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ