• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক / ৪১ পঠিত
আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২৬

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-এর ৮ নম্বর ফ্লোরে আয়োজিত অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি মিশা সওদাগর নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন কার্যনির্বাহী পরিষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করে। এ সময় নবনির্বাচিত কমিটির সদস্যদের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

গত ৩ জুলাই বিএফডিসিতে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হন অভিনেতা শিবা শানু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পান ১৭৩ ভোট। ভোটগ্রহণ শেষে রাতভর গণনা শেষে ৪ জুলাই ভোরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে।

একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জয় চৌধুরী। এছাড়া সহসভাপতি পদে ইলিয়াস কোবরা ও ডি এ তায়েব, সহসাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পারভেজ চৌধুরী আবির, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব নিয়েছেন আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত।

শপথ গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত কমিটি আগামী দুই বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে পালন শুরু করল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ