• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

অবশেষে অপেক্ষার অবসান, ২৪ জুলাই ঢাকায় গাইবেন আতিফ

ডেস্ক নিউজ / ৩৮ পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশের ভক্তদের সামনে গান শোনাতে ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। গত বছর নিরাপত্তাজনিত কারণে স্থগিত হওয়া বহুল আলোচিত কনসার্টটির নতুন তারিখ ঘোষণা করেছে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ কনসার্ট। এর মধ্য দিয়ে প্রায় ছয় মাসের অনিশ্চয়তার অবসান ঘটছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা গত বছর কনসার্টের টিকিট কিনেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাদের টিকিট নতুন আয়োজনেও বৈধ থাকবে। পাশাপাশি পুরোনো টিকিটধারীদের অগ্রাধিকার দিয়ে সীমিতসংখ্যক নতুন টিকিটও বিক্রির জন্য উন্মুক্ত করা হবে। টিকিটের মূল্য, ক্যাটাগরি ও বিক্রির সময়সূচি শিগগিরই প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকায় আতিফ আসলামের কনসার্ট আয়োজনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছিল। টিকিট বিক্রিও চলছিল পুরোদমে। তবে শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হন আয়োজকরা। সে সময় তারা জানিয়েছিলেন, কনসার্টটি বাতিল করা হয়নি; বরং উপযুক্ত সময়ে নতুন তারিখে আয়োজন করা হবে।

কনসার্ট স্থগিত হওয়ার পর বাংলাদেশি ভক্তদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছিলেন আতিফ আসলাম। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি আশ্বাস দিয়েছিলেন, নতুন তারিখে আবারও ঢাকায় ফিরে দর্শকদের সামনে পারফর্ম করবেন। একই সঙ্গে পুরোনো টিকিটধারীদের টিকিট নতুন কনসার্টেও কার্যকর থাকবে বলেও জানিয়েছিলেন তিনি।

অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

মেইন স্টেজের নির্বাহী কাজী রাফসান বলেন, গত বছর অনুষ্ঠানটি স্থগিত হওয়ার পর সবচেয়ে বেশি যে প্রশ্নটি আমরা শুনেছি, তা হলো—শোটি কি আবার হবে? আমরা তখন প্রতিশ্রুতি দিয়েছিলাম, অবশ্যই ফিরে আসব। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা সেই প্রতিশ্রুতি রাখতে পেরেছি।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করে প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। যারা আমাদের ওপর আস্থা রেখেছেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

আয়োজকরা আরও জানিয়েছেন, যেসব দর্শক আগে রিফান্ডের জন্য আবেদন করেছিলেন, তারা চাইলে নির্ধারিত সময়ের মধ্যে সেই আবেদন প্রত্যাহার করতে পারবেন। আবেদন যাচাই শেষে তাদের টিকিট পুনরায় সক্রিয় করা হবে এবং প্রয়োজনীয় তথ্য জানিয়ে দেওয়া হবে।

‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ ও ‘পেহলি দফা’র মতো জনপ্রিয় গানের গায়ক আতিফ আসলাম বাংলাদেশের শ্রোতাদের কাছেও অত্যন্ত জনপ্রিয়। এর আগে একাধিকবার ঢাকায় কনসার্ট করে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন। তাই তার নতুন সফরের খবরে ইতোমধ্যেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category