• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

শিল্পী সমিতির নির্বাচনে এবার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি

এম.আর.জে শান্ত / ৫৮ পঠিত
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে যখন এফডিসিতে চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, তখন নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন চিত্রনায়িকা রিয়ানা পারভীন পলি। এবার তিনি শিবা শানু-জয় চৌধুরী পরিষদ থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইতোমধ্যে নিজের প্রার্থিতার পোস্টার প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

প্রকাশিত পোস্টারে দেখা যায়, শিল্পী সমিতির সদস্যদের কাছে ভোট ও সমর্থন চেয়েছেন পলি। সেখানে তিনি শিল্পীদের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। পোস্টারের স্লোগানে শিল্পী সমাজের ঐক্য, ভালোবাসা ও সম্মানের বার্তাও তুলে ধরা হয়েছে।

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা পলি নব্বই দশকের শেষভাগ ও ২০০০ সালের শুরুর দিকে অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বাণিজ্যিক ধারার সিনেমায় নিজের অবস্থান তৈরি করেন।

শিল্পী সমিতির রাজনীতিতে পলির অংশগ্রহণ নতুন নয়। এর আগেও তিনি সমিতির নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবং ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে জয়লাভ করেছিলেন।

এবার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করে শিল্পীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন পলি। তার প্রত্যাশা, শিল্পী সমিতিকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সদস্যদের সমর্থন পাবেন।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আগামী ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category