• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

ইউটিউবে অবমুক্ত হ্যাপি নুরতাজের ‘যেমন মা তেমন মেয়ে’

এম.আর.জে শান্ত / ৬১ পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ছোট পর্দার তরুণ অভিনেত্রী হ্যাপি নুরতাজ এবার দর্শকদের সামনে হাজির হচ্ছেন নতুন নাটক ‘যেমন মা তেমন মেয়ে’ নিয়ে। পারিবারিক গল্পনির্ভর এই নাটকটি আজ সন্ধ্যায় মুক্তি পাবে ইউটিউব চ্যানেল ‘ঝুড়ি’তে।

নাটকটির রচনা করেছেন আল আমিন স্বপন এবং পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন হ্যাপি নুরতাজ। নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকে তার চরিত্রটি গল্পের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে।

নাটকটিতে হ্যাপি নুরতাজের সঙ্গে আরও অভিনয় করেছেন আশরাফ শুপ্ত, আব্দুল্লাহ রানা, রেশমা আহমেদ ও শিকদার আলমাসসহ একদল শিল্পী। তবে গল্পের আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং ঘটনাপ্রবাহের কেন্দ্রবিন্দুতে থাকবেন হ্যাপি নুরতাজ।

সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে বিভিন্ন নাটকে কাজ করে দর্শকের নজর কাড়ছেন এই অভিনেত্রী। অভিনয়ে নিজের স্বতন্ত্রতা তুলে ধরার চেষ্টা করছেন তিনি। সেই ধারাবাহিকতায় ‘যেমন মা তেমন মেয়ে’ নাটকটিও তার ক্যারিয়ারের নতুন সংযোজন হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নির্মাতা তাইফুর জাহান আশিক বলেন, নাটকটির গল্প পারিবারিক আবহে নির্মিত হলেও এতে রয়েছে আবেগ, হাস্যরস ও জীবনের বাস্তব কিছু অনুষঙ্গ। আর সেই গল্পকে পর্দায় প্রাণবন্ত করে তুলতে শিল্পীরা আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন।

সবকিছু ঠিক থাকলে আজ সন্ধ্যায় ইউটিউব চ্যানেল ‘ঝুড়ি’তে দর্শকদের জন্য উন্মুক্ত হবে ‘যেমন মা তেমন মেয়ে’। নতুন এই নাটকে হ্যাপি নুরতাজের অভিনয় কেমন হয়, তা দেখার অপেক্ষায় তার ভক্ত-অনুরাগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ