• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

নিজের মেয়েকে বিক্রি করলো ‘নিষ্ঠুর মা’ পারিসা জান্নাত

এম.আর.জে শান্ত / ৬৫ পঠিত
আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বাংলা নাটকে এবার এক চরম বাস্তবধর্মী ও চাঞ্চল্যকর চরিত্রে হাজির হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী পারিসা জান্নাত। মেঘ হিম পরিচালিত নতুন নাটক ‘নিষ্ঠুর মা’-তে তাকে দেখা যাবে এক লোভী সৎ মায়ের ভূমিকায়, যিনি টাকার মোহে নিজের মেয়েকেই বিক্রি করে দিতে দ্বিধা করেন না। সমাজের নির্মম কিছু সত্য এবং মানুষের নৈতিক পতনের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।
নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন মেঘ হিম এবং প্রযোজনা করেছেন জাহিরুল ইসলাম সোহেল। এতে কেন্দ্রীয় চরিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন সবুজ খান ও পারিসা জান্নাত। এছাড়াও নাটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী তাজরিন তুষ্টি, মাসুদ আলম, রেজভিনা মৌসুমী, সাদমান রানা ও সোনিয়া ইসলাম সোনিয়াসহ একদল সম্ভাবনাময় শিল্পী।
নাটকটির পেছনের বার্তা নিয়ে নির্মাতা মেঘ হিম বলেন, ‘নিষ্ঠুর মা’ কেবল একটি সাধারণ পারিবারিক গল্প নয়; এটি লোভ, পারিবারিক সম্পর্ক এবং মানবিকতার চরম সংঘাতের গল্প। দর্শক শেষ দৃশ্য পর্যন্ত না দেখলে এর মূল বার্তা উপলব্ধি করতে পারবেন না।
নিজের চরিত্রটি নিয়ে অভিনেত্রী পারিসা জান্নাত জানান, এই নাটকে আমি একজন সৎ মায়ের চরিত্রে অভিনয় করেছি, যে টাকার লোভে নিজের সন্তানকেই বিক্রি করে দেয়। একজন শিল্পী হিসেবে চরিত্রটি ফুটিয়ে তোলা আমার জন্য অত্যন্ত কঠিন এবং মানসিকভাবে চ্যালেঞ্জিং ছিল। দর্শকদের জন্য কাজটি একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা নিয়ে আসবে।
নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই জনপ্রিয় প্রোডাকশন হাউস ‘সিডি চয়েস’-এর অফিসিয়াল ব্যানারে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই নাটকটি। লোভের চরম পরিণতির এই গল্প দর্শকদের মনে কতটা দাগ কাটবে, এখন সেটাই দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ