• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

নাটক দিয়ে বিরতি ভাঙলেন জারা মনি

এম.আর.জে শান্ত / ৪০ পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

দীর্ঘ বিরতি পেরিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী জারা মনি। বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে থাকার পর নতুন নাটকের মধ্য দিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। সম্প্রতি রতন রহমান পরিচালিত ‘মা যখন বৃদ্ধাশ্রমে’ নাটকের কাজ শেষ করেছেন এই অভিনেত্রী। নাটকটির গল্পে পরিবার, সম্পর্ক ও আবেগের নানা দিক তুলে ধরা হয়েছে বলে জানান জারা।

এর পাশাপাশি একটি ওভিসিতেও কাজ করেছেন তিনি। নতুন করে অভিনয়ে ফেরার পর এখন থেকে নিয়মিত কাজ করার পরিকল্পনা রয়েছে জারা মনির। তবে নিয়মিত কাজ করলেও গল্প ও চরিত্র নির্বাচনের ক্ষেত্রে মানের বিষয়টিকেই গুরুত্ব দিতে চান তিনি।
অভিনয়ে ফেরার অনুভূতি জানিয়ে জারা মনি বলেন, অভিনয় থেকে কিছুদিন দূরে ছিলাম। নানা কারণে নিয়মিত কাজ করা হয়ে ওঠেনি। তবে অভিনয়টা সবসময়ই ভালোবাসি। তাই আবারও কাজে ফিরতে পেরে ভালো লাগছে। নতুন নাটকটির গল্প ও চরিত্র ভালো লেগেছে বলেই কাজটি করেছি।

তিনি আরও বলেন, এখন থেকে নিয়মিত অভিনয় করতে চাই। ভালো গল্প ও চরিত্র পেলে কাজের পরিমাণ নয়, কাজের মানকে গুরুত্ব দিয়েই এগিয়ে যেতে চাই। দর্শকের জন্য নতুন কিছু করার ইচ্ছা আছে। আশা করছি, সামনে নিয়মিতই আমাকে বিভিন্ন নাটক ও অন্যান্য কাজের মাধ্যমে দেখা যাবে।

নতুন কাজের মধ্য দিয়ে আবারও নাটকের জগতে নিজের অবস্থান তৈরি করতে চান জারা মনি। দীর্ঘ বিরতির পর দর্শকের সামনে নতুন চরিত্রে নিজেকে তুলে ধরার অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ