• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

আবারও বিয়ে করে ফেললেন চমক

অনলাইন ডেস্ক / ৩১ পঠিত
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ফেসবুকে বিয়ের ইঙ্গিতপূর্ণ ক্যাপশন দিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!’—এমন ক্যাপশনে কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিতে চমকের সঙ্গে দেখা গেছে চিত্রনায়ক আরিফিন শুভকে। এরপর থেকেই তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার কারণ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

প্রকাশিত ছবিতে একটি সুসজ্জিত হোটেলকক্ষে চমক ও শুভকে বেশ স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে দেখা যায়। একটি ছবিতে শুভকে নিজের হাতে চমককে খাবার খাইয়ে দিতেও দেখা গেছে। তাঁদের এমন মুহূর্ত সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।

বিষয়টি নিয়ে জানতে চাইলে একটি গণমাধ্যমে চমক বলেন, আপাতত এ নিয়ে কিছু বলতে পারছি না। তবে সুখবর তো আছেই! একটু সময় নিয়ে অচিরেই বিস্তারিত জানাব।

চমকের এই বক্তব্যে নতুন করে আগ্রহ তৈরি হলেও আরিফিন শুভর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। ছবিগুলো কোনো নাটক বা সিনেমার শুটিংয়ের অংশ কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।

তবে বিয়ের ইঙ্গিতপূর্ণ ক্যাপশন আর চমকের ‘সুখবর’ দেওয়ার প্রতিশ্রুতিতে ভক্তদের মনে প্রশ্ন—কীসের ঘোষণা দিতে যাচ্ছেন অভিনেত্রী? সেই উত্তর পেতে আপাতত তাঁর পরবর্তী বক্তব্যের অপেক্ষায় থাকতে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ