• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

কাজী শুভ–পূজার কণ্ঠে আসছে ‘পাগল মন মানে না’

এম.আর.জে শান্ত / ৩৪ পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

একসময় দ্বৈত গানে শ্রোতাদের হৃদয় ছুঁয়েছিলেন কাজী শুভ ও পূজা। ‘এত কাছে’, ‘সাত জনম’ কিংবা ‘রোদেলা আকাশ’-এর মতো জনপ্রিয় গান উপহার দেওয়া এই জুটি আবারও ফিরছেন নতুন রোমান্টিক গান ‘পাগল মন মানে না’ নিয়ে।

আগামী শুক্রবার কাজী শুভর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি। এর কথা লিখেছেন কমল দত্ত, সুর করেছেন কাজী শুভ এবং সংগীতায়োজন করেছেন আহমেদ সজিব। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এস এম কারিম।

কাজী শুভ জানান, শ্রোতাদের অনুরোধ থেকেই এই গানের পরিকল্পনা। তিনি বলেন, পূজার সঙ্গে আমার ‘এত কাছে’, ‘সাত জনম’, ‘রোদেলা আকাশ’সহ কয়েকটি গান এখনো মানুষ শুনছেন। অনেকেই সেই আগের আবহের একটি নতুন দ্বৈত গান চাইছিলেন। সেই ভাবনা থেকেই ‘পাগল মন মানে না’।

একই অনুভূতি প্রকাশ করেছেন পূজাও। তাঁর ভাষায়, কাজী শুভ ভাইয়ের সঙ্গে আবারও গান করতে পেরে ভীষণ ভালো লাগছে। আমাদের আগের গানগুলোর মতো এই গানটিও শ্রোতাদের ভালো লাগবে বলে বিশ্বাস করি।

প্রকাশের আগেই গানটি নিয়ে দুই শিল্পীর ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। তাঁদের প্রত্যাশা, ‘পাগল মন মানে না’ পুরোনো জুটির রোমান্টিক রসায়নকে নতুনভাবে ফিরিয়ে আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ