• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা, সরব তারকারা

এম.আর.জে শান্ত / ৪২ পঠিত
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শনিবার (১৪ জুন) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই তফসিল ঘোষণা করা হয়। এ সময় চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ ও শিল্পী সমিতির বর্তমান এবং সাবেক নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি মিশা সওদাগর, সিনিয়র সহ-সভাপতি ডি এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি প্রার্থী আরমান, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, চিত্রনায়ক জয় চৌধুরী, চিত্রনায়িকা রিয়ানা পারভিন পলি, রোমানা ইসলাম মুক্তি, অভিনেতা সনি রহমানসহ আরও অনেক শিল্পী।

তফসিল ঘোষণাকে ঘিরে এফডিসিতে ছিল উৎসবমুখর পরিবেশ। শিল্পীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে প্রাঙ্গণ। নির্বাচনকে সামনে রেখে শিল্পীদের মধ্যে দেখা যায় ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস। উপস্থিত নেতৃবৃন্দ একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

তফসিল ঘোষণার মধ্য দিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হলো। এখন প্রার্থীদের মনোনয়ন, প্রচারণা ও ভোটের হিসাব-নিকাশ নিয়ে এফডিসিতে জমে উঠবে নির্বাচনী আমেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category