• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

জসীমউদ্দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’ এবার বড় পর্দায়, শীতেই মুক্তির লক্ষ্য

ডেস্ক নিউজ / ৩৪ পঠিত
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

বাংলার অন্যতম জনপ্রিয় কাব্যগাথা ‘সোজন বাদিয়ার ঘাট’ নিয়ে চলচ্চিত্র নির্মাণে ব্যস্ত আছেন নির্মাতা তানভীর মোকাম্মেল। ইতোমধ্যে সিনেমাটির ৬০ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নির্মাতার তথ্য অনুযায়ী, গোপালগঞ্জের চান্দার বিল এলাকায় প্রথম ধাপের শুটিং সম্পন্ন হয়েছে। ধারণ করা দৃশ্যগুলোর সম্পাদনাও শেষ হয়েছে। এখন বর্ষাকালকে ঘিরে বাকি অংশের শুটিংয়ের প্রস্তুতি চলছে।

জসীমউদ্দীনের কালজয়ী এই রচনায় উঠে এসেছে শিমুলতলী গ্রামের দুই সম্প্রদায়ের মানুষের জীবনযাপন, সম্পর্ক ও ভালোবাসার গল্প। সেই গল্পের কেন্দ্রীয় চরিত্র সোজন ও দুলী। তাদের প্রেম, সামাজিক বিভাজন এবং শেষ পর্যন্ত হৃদয়বিদারক বিচ্ছেদই চলচ্চিত্রের মূল উপজীব্য।

চলচ্চিত্রটিতে সোজন চরিত্রে অভিনয় করছেন তনয় বিশ্বাস এবং দুলীর ভূমিকায় রয়েছেন রাদিফা নারমিন। পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে দেখা যাবে চিত্রলেখা গুহ, কাজী রাজু, শাহ আলম দুলাল, আহসানুল হক মিনু, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, দেবাশীষ ঘোষ, শুভাশীষ ভৌমিকসহ আরও অনেককে।

চিত্রনাট্য রচনার দায়িত্বও নিজেই পালন করছেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণে আছেন রাকিবুল হাসান। শিল্প নির্দেশনা ও প্রধান সহকারী পরিচালকের দায়িত্বে রয়েছেন উত্তম গুহ। কাস্টিং ও কস্টিউম পরিকল্পনা করছেন চিত্রলেখা গুহ, আর সংগীত পরিচালনা করছেন সৈয়দ সাবাব আলী আরজু।

উল্লেখ্য, চলচ্চিত্রটির সহ-প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন কবি জসীমউদ্দীনের কন্যা হাসনা জসীমউদ্দীন মওদুদ। নির্মাতার আশা, সবকিছু ঠিক থাকলে আগামী শীতেই দর্শক বড় পর্দায় দেখতে পাবেন বহুল প্রতীক্ষিত ‘সোজন বাদিয়ার ঘাট’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category