• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

এই লুকের শাকিবকে যদি তখন পেতাম: পূর্নিমা

ডেস্ক নিউজ / ৫৩ পঠিত
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

ঢালিউডের একসময়ের জনপ্রিয় জুটি শাকিব খান ও পূর্ণিমাকে দীর্ঘ বিরতির পর আবারও দেখা গেল একই মঞ্চে। চ্যানেল আইয়ের একটি বিশেষ টকশোতে অংশ নিতে গিয়ে পুরোনো দিনের এই দুই তারকার মুখোমুখি সাক্ষাৎ দর্শকদের মাঝেও তৈরি করেছে আলাদা আগ্রহ।

শনিবার (১৩ জুন) অনুষ্ঠিত অনুষ্ঠানে একে অপরকে উষ্ণ অভ্যর্থনা জানান শাকিব ও পূর্ণিমা। দীর্ঘদিন পর দেখা হওয়ায় তাদের আলাপচারিতায় উঠে আসে পুরোনো স্মৃতি, বর্তমান ব্যস্ততা এবং চলচ্চিত্র ক্যারিয়ারের নানা প্রসঙ্গ। পুরো আয়োজনজুড়েই ছিল হাস্যরস আর খুনসুটির ছোঁয়া।

আলোচনার এক পর্যায়ে শাকিব খানের বর্তমান লুক নিয়ে মজার মন্তব্য করেন পূর্ণিমা। তিনি বলেন, আমি তাকে আগে যেমন দেখেছি, এখন তার চেয়ে অনেক ছোট লাগছে। তার প্রায় সব ছবিই দেখি। ‘তুফান’ পুরোটা দেখেছি, অন্য ছবিগুলোও দেখেছি।

শুধু প্রশংসাতেই থেমে থাকেননি পূর্ণিমা। হাসতে হাসতে তিনি বলেন, আমাদের যখন একসঙ্গে কাজ হয়েছিল, তখন যদি এই লুকের শাকিবকে পেতাম, তাহলে আরও ভালো লাগত। তার এই মন্তব্যে উপস্থিত সবাই হাসিতে মেতে ওঠেন। শাকিব খানও বিষয়টি উপভোগ করে হাসিমুখে প্রতিক্রিয়া জানান।

এ সময় পূর্ণিমা জানান, বর্তমানে একসঙ্গে কাজ না করলেও তিনি নিয়মিত শাকিব খানের নতুন সিনেমা এবং ক্যারিয়ারের অগ্রগতি অনুসরণ করেন। দেশীয় চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার সাফল্যও নজরে রাখেন বলে উল্লেখ করেন এই অভিনেত্রী।

অনুষ্ঠানের শুরুতেই ছিল আরেকটি মজার মুহূর্ত। চ্যানেল আই কার্যালয়ে শাকিব খান উপস্থিত হওয়ার পর ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’। তখন পূর্ণিমা মজার ছলে বলেন, আজকে কিন্তু দুষ্টু কোকিল আমি হবো, দুষ্টু দুষ্টু প্রশ্ন করব।

জবাবে শাকিব খান হেসে বলেন, যা ইচ্ছা কর। এরপর জমে ওঠে তাদের প্রাণবন্ত আড্ডা ও স্মৃতিচারণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ