• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

অভিনেত্রী আসমা ঝিলিকের রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ডেস্ক নিউজ / ৫৫ পঠিত
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতাল ভবনের ওপর থেকে পড়ে আসমা ঝিলিক নামে এক অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) ঘটে যাওয়া এ ঘটনায় নিহতের স্বামী সাইফুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তার বিরুদ্ধে একটি হত্যা মামলাও দায়ের করা হয়েছে।

নিহত আসমা ঝিলিক নাটক, চলচ্চিত্র ও মিউজিক ভিডিওর পরিচিত মুখ ছিলেন। তিনি চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘রংবাজ’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের নজরে আসেন। এছাড়া বেশ কয়েকটি জনপ্রিয় মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি। তার অভিনীত আরও কিছু চলচ্চিত্র বর্তমানে নির্মাণাধীন রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আসমা ঝিলিকের মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন তৈরি হয়েছে। পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে তার স্বামী সাইফুল্লাহ তাকে ভবনের ওপর থেকে ফেলে হত্যা করেছেন। এ অভিযোগের ভিত্তিতেই নিহতের ছোট ভাই বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে আসমা ঝিলিককে ওপর থেকে ফেলে হত্যার কোনো সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল গণমাধ্যমকে বলেন, “নিহতের ছোট ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদনে প্রাথমিকভাবে ওপর থেকে ফেলে হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে অভিনেত্রী আসমা ঝিলিকের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। তার মৃত্যু ঘিরে তৈরি হওয়া রহস্যের জট খুলতে এখন তদন্তের ফলাফলের দিকেই তাকিয়ে আছেন স্বজন, সহকর্মী ও ভক্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category