• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

যারা খেলা বোঝে, তারা ব্রাজিল করে— অপু বিশ্বাস

ডেস্ক নিউজ / ৩৫ পঠিত
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

ফুটবল বিশ্বকাপ এলেই বদলে যায় দেশের চিত্র। সাধারণ দর্শকদের মতো শোবিজ তারকারাও মেতে ওঠেন প্রিয় দল ও খেলোয়াড়দের নিয়ে। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসও ব্যতিক্রম নন। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে তার উচ্ছ্বাস, আবেগ এবং সমর্থনের গল্প যেন বছরের পর বছর একই রকম অটুট।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরেই ব্রাজিলের সমর্থক। বিশ্বকাপ শুরু হলেই ফুটবল নিয়ে তার আগ্রহ আরও বেড়ে যায়। প্রিয় ফুটবলার হিসেবে তিনি বেছে নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমারকে।

অপু বলেন, নেইমারকে আমি অনেক পছন্দ করি। তার খেলার স্টাইল, মাঠে উপস্থিতি সবকিছুই ভালো লাগে। তবে ব্যক্তিত্বের বিচারে তার পছন্দের তালিকায় রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

নিজের সমর্থনের বিষয়ে অভিনেত্রী বলেন, আমি ব্রাজিলের কট্টর সমর্থক। যারা ফুটবলটা বোঝে, তারা ব্রাজিলকে সমর্থন করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে।

তবে পরিবারের ভেতরেই রয়েছে ভিন্ন সমীকরণ। অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয় মায়ের পথ অনুসরণ করেনি। সে আর্জেন্টিনার সমর্থক এবং মেসির ভক্ত। বিষয়টি নিয়ে অপুও বেশ আনন্দ পান। তার ভাষায়, শুধু ব্রাজিল হলে তো হবে না, অন্য দলের সমর্থকও দরকার। না হলে খেলা দেখে মজা কোথায়? জয় আর্জেন্টিনা করে, সে মেসির ভক্ত।

বিশ্বকাপকে তিনি শুধুমাত্র একটি ক্রীড়া আসর হিসেবে দেখেন না, বরং এটিকে উৎসবের সঙ্গে তুলনা করেন। খেলা দেখতে রাত জাগার অভিজ্ঞতা তুলে ধরে অপু বলেন, বিশ্বকাপ মানেই অন্যরকম উত্তেজনা। ঈদের মতো একটা উৎসবের আমেজ তৈরি হয় চারদিকে। অনেক সময় রান্নাবান্না শেষ করে টিভির সামনে বসে যাই। কখন রাত দুইটা বা তিনটা বেজে যায়, টেরই পাওয়া যায় না।

দেশজুড়ে যখন বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছেন ফুটবলপ্রেমীরা, তখন তারকাদের আলোচনাতেও উঠে আসছে প্রিয় দল ও খেলোয়াড়ের প্রসঙ্গ। আর সেই আলোচনায় অপু বিশ্বাস আবারও জানিয়ে দিলেন, ব্রাজিলের প্রতি তার ভালোবাসা এতটুকুও কমেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category