• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

ভালোবাসার পাশাপাশি সমালোচনার চাপও বেড়েছে: নুসরাত ফারিয়া

ডেস্ক নিউজ / ৩৩ পঠিত
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

এক দশকেরও বেশি সময় ধরে দেশের শোবিজ অঙ্গনের অন্যতম আলোচিত ও সমালোচিত মুখ নুসরাত ফারিয়া। উপস্থাপিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও সময়ের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী হিসেবে। তবে এই যাত্রা মোটেও সহজ ছিল না। প্রশংসার পাশাপাশি নানা বিতর্ক, সমালোচনা এবং চ্যালেঞ্জ মোকাবিলা করেই আজকের অবস্থানে পৌঁছেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক বিস্তারের ফলে বর্তমানে তারকাদের ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে আলোচনা-সমালোচনার মাত্রাও বেড়েছে। এ বাস্তবতা থেকে বাদ যাননি নুসরাত ফারিয়াও। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

নুসরাত ফারিয়ার ভাষ্য, আগে তারকারা তুলনামূলক বেশি সম্মান ও সমাদর পেতেন। এখন ভালোবাসার পাশাপাশি সমালোচনার মুখেও পড়তে হয় নিয়মিত। তিনি বলেন, আগে ভালোবাসা আর সমালোচনার অনুপাত ছিল প্রায় ৭০-৩০। এখন সেটা ৫০-৫০ হয়ে গেছে। ভালোবাসা যেমন আছে, তেমনি বিতর্ক ও সমালোচনাও সমানতালে বাড়ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন এই অভিনেত্রী। তার দাবি, অনেক সময় কোনো বক্তব্যের আংশিক অংশ কেটে প্রচার করা হয়, যার ফলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এ ধরনের চর্চাকে তিনি ‘খুবই খারাপ অভ্যাস’ বলে মন্তব্য করেন।

সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে নুসরাত ফারিয়া বলেন, দিন শেষে আমরা একে অন্যের পরিপূরক। বিনোদন সাংবাদিকতার জন্য যেমন শিল্পীদের প্রয়োজন, তেমনি শিল্পীদেরও সাংবাদিকদের প্রয়োজন রয়েছে। তাই বক্তব্য প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়া উচিত।

একই সঙ্গে তারকাদেরও সচেতন থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, কোথায় যাচ্ছেন, কী করছেন বা কী বলছেন, সে বিষয়ে শিল্পীদেরও বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category