• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

বুবলীকে ঘিরে ফের মাতৃত্বের গুঞ্জন, নীরব দুই তারকা

ডেস্ক নিউজ / ২৬ পঠিত
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

অভিনেত্রী শবনম বুবলীকে ঘিরে নতুন করে মাতৃত্বের গুঞ্জন ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনে। কয়েক মাস ধরেই তাকে নিয়ে নানা আলোচনা থাকলেও সম্প্রতি কোরিওগ্রাফার অ্যাডলফ খানের একটি ফেসবুক পোস্ট সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে।

সম্প্রতি বুবলীর সঙ্গে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন অ্যাডলফ খান। ছবির ক্যাপশনে তিনি লেখেন, মাতৃত্ব সুন্দর! কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন আর অনেক দোয়া শবনম বুবলী।

পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। অনেকেই মন্তব্যে শুভেচ্ছা জানিয়ে ‘আলহামদুলিল্লাহ’ লিখেছেন। আবার অনেকে জানতে চেয়েছেন, তবে কি দ্বিতীয়বারের মতো মা হয়েছেন বুবলী?

তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি বুবলী কিংবা ঢালিউড সুপারস্টার শাকিব খান। ফলে পুরো বিষয়টি এখনও গুঞ্জনের পর্যায়েই রয়েছে।

এদিকে শোবিজ অঙ্গনের কয়েকটি সূত্র দাবি করছে, বুবলী নাকি আবারও মা হয়েছেন। কেউ কেউ বলছেন, তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। যদিও এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য বা প্রমাণ এখন পর্যন্ত সামনে আসেনি।

উল্লেখ্য, প্রথমবার মা হওয়ার আগেও বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। সে সময় তিনি ব্যক্তিগত জীবন ও সন্তানের বাবার পরিচয় নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। পরে সন্তানকে সঙ্গে নিয়ে সামনে এসে জানান, তার সন্তানের বাবা অভিনেতা শাকিব খান এবং তারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ।

২০২২ সালে শাকিব খান ও বুবলীর বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। পরে জানা যায়, তারা ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন। ২০২০ সালের ২১ মার্চ তাদের পুত্রসন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। পরবর্তীতে সামাজিক মাধ্যমে ছেলেকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন এই তারকা জুটি।

নতুন এই গুঞ্জনের সত্যতা নিয়ে নানা আলোচনা চললেও বুবলী কিংবা শাকিব খানের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছেন ভক্ত-অনুরাগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category