• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

দেশের পর বিদেশে ‘রকস্টার’, ৫ জুন থেকে ৩ দেশে প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক / ১৭ পঠিত
আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬

দেশজুড়ে মুক্তির পর দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকা শাকিব খান অভিনীত ‘রকস্টার’ এবার পা রাখছে আন্তর্জাতিক বাজারে। আগামী ৫ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের মোট ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কয়ারকোর কর্ণধার অলিউল্লাহ সজীব। তিনি জানান, প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৩০টি, কানাডার ৭টি এবং যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে প্রদর্শিত হবে ‘রকস্টার’।

পরিবেশনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে এএমসির ১৯টি, রিগালের ৭টি, সিনেমার্কের ২টি এবং শোকেসের ২টি স্ক্রিনে সিনেমাটি চলবে। পাশাপাশি কানাডার সিনেপ্লেক্সের ৭টি এবং যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ডের ৪টি স্ক্রিনেও দর্শকরা উপভোগ করতে পারবেন ছবিটি।

দেশের প্রেক্ষাগৃহেও দারুণ সাড়া পাচ্ছে ‘রকস্টার’। বর্তমানে মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১০৩টি হলে চলছে সিনেমাটি। মুক্তির অল্প সময়ের মধ্যেই ছবিটি দুই কোটির টাকার আয়ের মাইলফলক স্পর্শ করেছে। সিনেমাটির প্রচারণায় পরিচালকসহ সংশ্লিষ্ট শিল্পী-কলাকুশলীরাও বিভিন্ন প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন।

সান কমিউনিকেশনের ব্যানারে নির্মিত ‘রকস্টার’ পরিচালনা করেছেন আজমান রুশো। এতে শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, পান্থ কানাই, সুনিধি নায়েকসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category