• সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

প্রখ্যাত গণসংগীত শিল্পী কামরুদ্দীন আবসারের মৃত্যু

ডেস্ক নিউজ / ১৫ পঠিত
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬

বাংলাদেশের গণসংগীত অঙ্গনের অন্যতম পরিচিত কণ্ঠশিল্পী কামরুদ্দীন আবসার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৩০ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রাজধানীর বিআইএসএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই শিল্পী। ২০১১ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর দীর্ঘ সময় তিনি বাসায় থেকেই চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন।

চলতি বছরের ১৪ মে হঠাৎ শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।

কামরুদ্দীন আবসারের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর দেশের সাংস্কৃতিক অঙ্গনসহ প্রগতিশীল রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

গণসংগীতের মাধ্যমে মানুষের অধিকার, মুক্তি ও সামাজিক সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই শিল্পীর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category