• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

অবশেষে মুক্তি পাচ্ছে হাসান জাহাঙ্গীর ও মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

ডেস্ক নিউজ / ৪৩ পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর এবং জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী অভিনীত আলোচিত সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। হাইকোর্টের নির্দেশে সেন্সর বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত হওয়ায় সিনেমাটির মুক্তির পথে থাকা আইনি জটিলতা দূর হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আদালতের রায় পাওয়ার পরপরই নির্মাতা হাসান জাহাঙ্গীর জানান, আগামীকাল শুক্রবার (২২ মে) থেকেই সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। তার দাবি, ইতোমধ্যে প্রায় ৫০টি হলে সিনেমাটি বুকিং সম্পন্ন হয়েছে এবং আর কোনো বিলম্ব না করে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এরপর বিষয়টি নিশ্চিত করে দ্রুত মুক্তির প্রস্তুতির কথা জানান নির্মাতা।

তিনি আরও বলেন, দীর্ঘ প্রচারণার কারণে উল্লেখযোগ্য ব্যয় হয়েছে এবং মুক্তি বিলম্বিত হওয়ায় আর্থিক ক্ষতির মুখেও পড়তে হয়েছে।

এর আগে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ১৩ মে সিনেমাটির প্রদর্শনী সাময়িকভাবে স্থগিত করে। পরে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে আদালতের দ্বারস্থ হন নির্মাতা।

সিনেমাটি নিয়ে শুরু থেকেই বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়। জেবা জান্নাত নামের এক অভিনেত্রীর অভিযোগের পর সেন্সর বোর্ড প্রদর্শনী বন্ধের সিদ্ধান্ত নেয়। তবে পরবর্তীতে আদালতের হস্তক্ষেপে সেই স্থগিতাদেশ প্রত্যাহার হয়ে সিনেমাটি মুক্তির পথ উন্মুক্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ