• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

নীরব বিয়ের পর প্রকাশ্যে এলেন হুমাইরা সুবাহ

হৃদয় খান / ৫২ পঠিত
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

বাংলাদেশের আলোচিত মডেল ও চিত্রনায়িকা হুমাইরা সুবাহ জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। সম্প্রতি তিনি নীরবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

এতদিন বিষয়টি গোপন থাকলেও অবশেষে নিজেই বিয়ের খবর প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি জানান, কিছুদিন আগেই তাদের বিয়ে নিবন্ধন সম্পন্ন হয়েছে। তবে ব্যক্তিগত ব্যস্ততা ও নির্বাচনী কার্যক্রমে যুক্ত থাকার কারণে বিষয়টি আগে প্রকাশ করা সম্ভব হয়নি।

সুবাহর স্বামী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে তার পারিবারিক শিকড় ঢাকাতেই।

বিয়ে নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে সুবাহ বলেন, শিগগিরই আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে তাদের।

ইতোমধ্যে স্বামীকে সঙ্গে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন তিনি। সেই পোস্ট ঘিরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভরে উঠেছে মন্তব্যের ঘর।

নতুন জীবনের এই পথচলায় দম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন সহকর্মী ও ভক্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ