• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

‘বসন্তের কোকিল’ নিয়ে প্রশংসায় ভাসছেন সিঁথি সাহা

ডেস্ক নিউজ / ২৮ পঠিত
আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬

নতুন মৌলিক গান নিয়ে আবারও শ্রোতাদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা। তার কণ্ঠে প্রকাশিত রোম্যান্টিক ড্যান্স ট্র্যাক ‘বসন্তের কোকিল’ মুক্তির পর থেকেই দর্শক-শ্রোতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গানটির ভিউ ৮১ হাজার ছাড়িয়ে যায়, যা গানটির প্রতি শ্রোতাদের আগ্রহেরই প্রমাণ।

অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশিত গানটির কথায় রোমান্স, সুরে প্রাণবন্ততা আর ভিডিওতে রঙিন আয়োজনে ফুটে উঠেছে উৎসবের আমেজ। মিউজিক ভিডিওতে গ্ল্যামারাস উপস্থিতি ও নৃত্য পরিবেশনায় নজর কেড়েছেন অলংকার চৌধুরী। তার সঙ্গে অভিনয় করেছেন শিফাত আমিন শুভ। দুজনের রসায়ন ভিডিওটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

গানটির কথা লিখেছেন রণক রায়হান। সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ সেন। এর আগে ‘দুষ্টু কোকিল’, ‘প্রিয়তমা’ ও ‘মায়া মায়া লাগে’র মতো জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন।

নতুন গান প্রসঙ্গে সিঁথি সাহা বলেন, গানটি গাইতে গিয়ে দারুণ উপভোগ করেছি। এর কথা, সুর ও সংগীতায়োজন সবকিছুই খুব প্রাণবন্ত। মিউজিক ভিডিওটিও অসাধারণ হয়েছে। প্রকাশের পর দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছি, তা আমাকে নতুন কাজের জন্য আরও অনুপ্রাণিত করছে। আশা করি, গানটি দীর্ঘদিন সবার ভালো লাগার তালিকায় থাকবে।

গানটির মিউজিক ভিডিও পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন চন্দন রায় চৌধুরী। রঙিন লোকেশন, প্রাণবন্ত নৃত্য এবং ভালোবাসার গল্পে নির্মিত ভিডিওটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক সাড়া ফেলেছে।

এদিকে অনুপম মিউজিকের কর্ণধার আনোয়ার হোসেন জানান, মৌলিক বাংলা গানের সংখ্যা কমে যাওয়ায় নতুন ও মানসম্মত গান প্রকাশে তারা ধারাবাহিকভাবে কাজ করছেন। ‘বসন্তের কোকিল’ সেই উদ্যোগেরই একটি নতুন সংযোজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category