• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

এবার সামনে এলো সুবাহর স্বামী হাসানের বিচ্ছেদের খবর

ডেস্ক নিউজ / ৩৩ পঠিত
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

বছর খানেক আগে চুপিসারে বিয়ে করেছেন আলোচিত মডেল ও চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। বিষয়টি এতদিন গোপন থাকলেও অবশেষে অভিনেত্রী নিজেই তার দ্বিতীয় বিয়ের খবর সামনে এনেছেন। এমনকি নিজের ফেসবুকে স্বামীর সঙ্গে ছবি প্রকাশ করেছেন তিনি।

নায়িকার দ্বিতীয় বিয়ের খবর সামনে আসতেই বেরিয়ে এলো তার স্বামী হাসানের প্রথম সংসারের খবর। সুবাহকে বিয়ের আগে হাসান বিয়ে করেছিলেন হুমায়রা নামে এক তরুণীকে। চার বছর সংসার করার পর সুবাহকে বিয়ে করে প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন। তবে এতদিন এই বিয়ের খবর গোপন ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক নির্ভরযোগ্য একটি সূত্র বলেন, ‘হাসানের ঘরে বউ থাকলেও প্রায় সময় মডেল-নায়িকাদের সঙ্গে আড্ডায় মেতে থাকেন। দ্বিতীয় বিয়ে করলেও এসব থেমে নেই। এমনকি প্রায় সময় দেশের বাইরে মডেল-নায়িকাদের নিয়ে ঘুরতে যান।’
জানা গেছে, সুবাহর স্বামী হাসান পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে তার পারিবারিক শিকড় ঢাকাতেই।
এ ব্যাপারে জানতে যোগাযোগের চেষ্টা করা হলে সুবাহ ও তার স্বামীর সাড়া পাওয়া যায়নি। তারকাদের জীবন নিয়ে মানুষের আগ্রহ সবসময়ই একটু বেশি থাকে, বিশেষ করে যখন তাদের ব্যক্তিগত সম্পর্কের কোনো খবর সামনে আসে।
সুবাহ-হাসানের আগের বিয়ে ও বিচ্ছেদ নিয়ে অনেক বিতর্ক এবং আইনি জটিলতা থাকায় এবারের সংসার নিয়ে ভক্তদের মধ্যে যেমন শুভকামনা আছে, তেমনি অনেকের মনেই এক ধরণের কৌতূহল কাজ করছে শেষ পর্যন্ত টিকবে কিনা। এখন সময়ই বলে দিবে তাদের দ্বিতীয় বিয়ে কত দিন স্থায়ী হয়।
উল্লেখ্য, ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হন সুবাহ। তাকে দেখা গেছে নাটক ও মিউজিক ভিডিওতে। নিজের কণ্ঠে সুবাহর গানও প্রকাশ পেয়েছে। বর্তমানে তার হাতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category