• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

আদালতের সমন উপেক্ষা, প্রকাশ রাজের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

ডেস্ক নিউজ / ৬৩ পঠিত
আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

জনপ্রিয় দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে একাধিক রাজ্যে ভোটার হিসেবে নিবন্ধিত থাকার অভিযোগে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ভারতের বেঙ্গালুরুর একটি আদালত। আদালতের জারি করা সমনে টানা দুইবার হাজির না হওয়ায় এ আদেশ দেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে দিলীপ কুমার নামে এক আইনজীবী বেঙ্গালুরুর হালাসুরু গেট থানায় প্রকাশ রাজের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেন। অভিযোগে বলা হয়, কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানাসহ চারটি রাজ্যে তাঁর নামে ভোটার নিবন্ধন রয়েছে।

ভারতের নির্বাচনী আইন অনুযায়ী, একজন নাগরিক কেবল একটি স্থানেই ভোটার হিসেবে নিবন্ধিত থাকতে পারেন। একাধিক স্থানে ভোটার তালিকায় নাম থাকা আইন ও নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়।

অভিযোগের পরও পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় বাদী আদালতের শরণাপন্ন হন। পরে বেঙ্গালুরুর ৪৮তম অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রকাশ রাজকে দুই দফায় সমন পাঠালেও তিনি আদালতে উপস্থিত হননি। এরপরই তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ