• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

ফুটবল জ্বরে আক্রান্ত ‘ব্যাচেলর পয়েন্ট’, আসছে বিশেষ পর্ব

ডেস্ক নিউজ / ৪৬ পঠিত
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬

ফুটবল বিশ্বে আর্জেন্টিনা ও ব্রাজিলের দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা। সেই চিরচেনা প্রতিদ্বন্দ্বিতার আবহ এবার দেখা যাবে দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ। আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মজার খুনসুটি, তর্ক-বিতর্ক এবং হাস্যরসাত্মক নানা ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটকটির পঞ্চম সিজনের ১৩তম পর্ব।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, নতুন পর্বে ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দুই দলের সমর্থকদের আবেগ ও প্রতিদ্বন্দ্বিতার চিত্র তুলে ধরা হবে। পোস্টে তিনি লেখেন, আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল। ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের উত্তেজনাপূর্ণ লড়াই এবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এ।

শুধু পর্ব প্রচারই নয়, দর্শকদের জন্য বিশেষ আয়োজনের ঘোষণাও দিয়েছেন এই নির্মাতা। তিনি জানান, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে প্রি-বুকিং করলে ১০০ জন দর্শক জনপ্রিয় চরিত্র কাবিলা, নেহালসহ অন্যদের অংশগ্রহণে আয়োজিত একটি বিশেষ খেলা সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন।

নতুন পর্বের ঘোষণা প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে এ পর্ব ঘিরে তৈরি হয়েছে আলাদা উন্মাদনা। ফুটবল জ্বরের এই বিশেষ আয়োজনে ‘ব্যাচেলর পয়েন্ট’ দর্শকদের জন্য নতুন ধরনের বিনোদন নিয়ে আসবে বলেই মনে করছেন অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category