• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

দীর্ঘদিন পর একই নাটকে আবুল হায়াত, দিলারা জামান ও ডলি জহুর

ডেস্ক নিউজ / ৪৩ পঠিত
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

দীর্ঘদিন পর আবারও একই নাটকে একসঙ্গে দেখা যাবে বাংলা নাট্যাঙ্গনের তিন বরেণ্য শিল্পী আবুল হায়াত, দিলারা জামান ও ডলি জহুরকে। রাহাত কবিরের রচনা ও পরিচালনায় নির্মিত একক নাটক ‘দাদি ভয়ংকর’-এ অভিনয় করেছেন এই তিন গুণী অভিনেতা। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে।

এর আগে আবুল হায়াতের রচনা ও নির্দেশনায় নির্মিত জনপ্রিয় নাটক ‘শেষ পত্র’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন দিলারা জামান, ডলি জহুর, শর্মিলী আহমেদ ও চিত্রলেখা গুহ। সেই স্মৃতিকে নতুন করে উসকে দিয়েই বহুদিন পর আবারও এক ফ্রেমে ফিরলেন আবুল হায়াত, দিলারা জামান ও ডলি জহুর। তবে এবার আবুল হায়াত রয়েছেন শুধুই অভিনয়শিল্পীর ভূমিকায়।

নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা রাহাত কবির জানান, ইন্টারনেট ও আধুনিক জীবনযাত্রার সম্পর্কই নাটকের মূল উপজীব্য। প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দুই দিকই গল্পে তুলে ধরা হয়েছে। পাশাপাশি ইন্টারনেটের সঠিক ব্যবহার মানুষের জীবনে কীভাবে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, সেটিও দেখানোর চেষ্টা করা হয়েছে।

রাহাত কবির বলেন, তিনজন কিংবদন্তি শিল্পীর শিডিউল একসঙ্গে মেলানো সহজ ছিল না। কিন্তু তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সময় দিয়েছেন এবং কাজটি সম্পন্ন করেছেন। আমার কাছে এই নাটকটি একটি বিশেষ মাইলফলক হয়ে থাকবে।

নাটকে কাজের অভিজ্ঞতা নিয়ে আবুল হায়াত বলেন, নাটকটিতে কাজ করে ভীষণ ভালো লেগেছে। এতজন সিনিয়র শিল্পীকে নিয়ে একক নাটক নির্মাণ সত্যিই কঠিন। সুন্দর একটি গল্পে আমাদের একত্রিত করার জন্য রাহাত কবিরকে ধন্যবাদ।

দিলারা জামানের ভাষ্য, প্রযুক্তি যেমন আমাদের জীবনকে সহজ করছে, তেমনি নানা ঝুঁকিও তৈরি করছে। নাটকটির মাধ্যমে সেই বিষয়গুলোই দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। কাজ করতে গিয়ে বারবার ‘শেষ পত্র’-এর দিনগুলোর কথা মনে পড়ছিল।

ডলি জহুর বলেন, অনেক বছর আগে হায়াত ভাইয়ের পরিচালনায় আমরা একসঙ্গে কাজ করেছিলাম। আমাদের প্রিয় শর্মিলী আপা এখন আর নেই। এতদিন পর দিলারা আপা ও হায়াত ভাইয়ের সঙ্গে আবারও একই নাটকে অভিনয় করতে পেরে খুব ভালো লেগেছে।

‘দাদি ভয়ংকর’ নাটকে দিলারা জামান অভিনয় করেছেন দাদির চরিত্রে। আবুল হায়াতকে দেখা যাবে রাইসুল চরিত্রে এবং ডলি জহুর অভিনয় করেছেন মর্জিনা চরিত্রে। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, করভী মিজান, আরশ খান ও উর্বী।

নির্মাতা জানিয়েছেন, শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category