• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের

ডেস্ক নিউজ / ১৫ পঠিত
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন প্রেমিকা গৌরী স্প্র্যাটকে। ২৫ বছরের পরিচয় এবং দুই বছরের প্রেমের সম্পর্কের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই যুগল।

৬১ বছর বয়সী আমির খানের মুম্বাইয়ের বান্দ্রার বাসভবনে ঘনিষ্ঠ স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।

জানা গেছে, আমির খান ও গৌরী স্প্র্যাট আইন অনুযায়ী বিয়ের নথিতে স্বাক্ষর করে তাদের সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছেন। বিয়ের পর অভিনেতার জনসংযোগ সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতির প্রথম ছবি প্রকাশ করে।

ছবির ক্যাপশনে লেখা হয়, ‘ভালোবাসা, হাসি এবং স্মরণীয় মুহূর্তের এক উদ্‌যাপন। এছাড়া জানানো হয়, উষ্ণতা, আনন্দ ও প্রিয়জনদের উপস্থিতিতে বিয়ের আয়োজনটি ছিল আবেগঘন ও স্মরণীয়।

উল্লেখ্য, গত ৪ জুন আমির খান নিজেই গৌরী স্প্র্যাটের সঙ্গে নিজের সম্পর্ক ও বিয়ের পরিকল্পনার বিষয়টি প্রকাশ্যে আনেন। প্রায় ২৫ বছর আগে তাদের পরিচয় হলেও, দুই বছর আগে সেই বন্ধুত্ব প্রেমের সম্পর্কে রূপ নেয়। অবশেষে সেই সম্পর্কই পরিণতি পেল বিয়ের মাধ্যমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category