• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

আট বছর পর একসঙ্গে ধানুশ-সাই পল্লবী, এলো ‘ওম’-এর ঝলক

ডেস্ক নিউজ / ৬০ পঠিত
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬

দীর্ঘ আট বছর পর আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন দক্ষিণী তারকা ধানুশ ও সাই পল্লবী। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘মারি ২’ সিনেমার জনপ্রিয় গান ‘রাউডি বেবি’ দিয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা এই জুটি এবার হাজির হচ্ছেন নতুন অ্যাকশন থ্রিলার ‘ওম’-এ। রাজকুমার পেরিয়াসামি পরিচালিত ছবিটির আনুষ্ঠানিক নাম ‘ওম: ফার্স্ট স্ট্রাইক’।

সম্প্রতি প্রকাশিত টিজার ঘিরে ইতোমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। টিজারে ধানুশকে দেখা গেছে এক দুর্ধর্ষ ও রহস্যময় চরিত্রে। ঘন জঙ্গল আর পাহাড়ি পরিবেশে আতঙ্কিত গ্রামবাসীদের মাঝে তার নাটকীয় আবির্ভাবের মধ্য দিয়ে শুরু হয় টানটান উত্তেজনা। এরপর একের পর এক বিস্ফোরক অ্যাকশন দৃশ্যে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে দেখা যায় তাকে। টিজারের শেষ মুহূর্তে বিশাল এক অস্ত্র মাথার ওপরে তুলে ধরা ধানুশের উপস্থিতি ছবির প্রতি দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

যদিও টিজারে সাই পল্লবীর দেখা মেলেনি, তবুও ছবির অন্যতম প্রধান আকর্ষণ তিনি। নির্মাতা রাজকুমার পেরিয়াসামির আগের চলচ্চিত্র ‘আমরণ’-এ তার অভিনয় প্রশংসিত হয়েছিল। ফলে নতুন এই ছবিতে তার চরিত্র ও অভিনয় নিয়ে ভক্তদের প্রত্যাশাও তুঙ্গে।

ছবিটির তারকাবহুল কাস্টে আরও রয়েছেন মালয়ালম সুপারস্টার মামুট্টি এবং জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা। শক্তিশালী এই অভিনয়শিল্পীদের উপস্থিতি ‘ওম’-কে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ওম’। দীর্ঘ বিরতির পর ধানুশ ও সাই পল্লবীর রসায়ন আবারও দর্শকদের মুগ্ধ করতে পারে কি না, এখন সেটিই দেখার অপেক্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ