• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

বাবা দিবসে চোখ ভেজাবে ‘বাবার ডায়রি’

নিজস্ব প্রতিবেদক / ২৯ পঠিত
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

বাবা ও সন্তানের সম্পর্কের আবেগ, দায়বদ্ধতা এবং সময়ের সঙ্গে বদলে যাওয়া পারিবারিক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বাবার ডায়রি’। বাবা দিবস উপলক্ষে আগামী ২০ জুন সন্ধ্যা ৭টায় এটি প্রকাশিত হবে সিনেপ্লাস স্টুডিওর ইউটিউব চ্যানেলে। একইসঙ্গে এই নাটকের মাধ্যমেই প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করছে সিনেপ্লাস স্টুডিও।
নাটকের মূল চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। তিনি অভিনয় করেছেন আনিস নামের এক বাবার চরিত্রে, যিনি পরিবারকে ঘিরেই নিজের জীবন গড়ে তুলেছেন। সন্তানদের সুখের জন্য নিরন্তর ত্যাগ স্বীকার করা এই মানুষটি নিজের অনুভূতিগুলো লিখে রাখেন ব্যক্তিগত ডায়েরিতে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবারের কাছ থেকেই তাকে সহ্য করতে হয় অবহেলা ও একাকীত্ব।
গল্পের এক পর্যায়ে ছেলে আরমান নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে বাবার প্রতি দায়িত্ববোধ ক্রমেই কমতে থাকে। সম্পর্কের দূরত্ব বাড়তে বাড়তে এমন অবস্থায় পৌঁছে, যেখানে আনিস সাহেব নিজেই বৃদ্ধাশ্রমে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে সামনে আসে এমন এক সত্য, যা ছেলের উপলব্ধিকে পুরোপুরি বদলে দেয়।
বাবার মৃত্যুর পর তার রেখে যাওয়া ডায়েরি হাতে পায় আরমান। সেই ডায়েরির পাতায় পাতায় উঠে আসে একজন বাবার অপ্রকাশিত ভালোবাসা, ত্যাগ আর সন্তানের প্রতি নিঃস্বার্থ মমতার গল্প। তখন সে বুঝতে পারে, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে কতটা অবহেলা করেছে। কিন্তু সেই উপলব্ধি আসার সময় বাবাকে ফিরে পাওয়ার আর কোনো সুযোগ থাকে না।
নির্মাতাদের মতে, নাটকটি শুধু বিনোদনের জন্য নয়; এটি পরিবারে বাবা-মায়ের মর্যাদা ও তাদের প্রতি দায়িত্ব সম্পর্কে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে দর্শকদের। বিশেষ করে বাবা দিবসের আবহে নাটকটির গল্প অনেকের ব্যক্তিগত অনুভূতির সঙ্গে মিলে যাবে বলেও তারা মনে করছেন।
নাটকটির প্রযোজনায় রয়েছেন মো. নাজমুল হক। রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সম্রাট চৌধুরী। ক্যামেরার দায়িত্বে ছিলেন আরিফুল ইসলাম। সম্পাদনা করেছেন সম্রাট আজাদ এবং সংগীত ও আবহসঙ্গীত নির্মাণ করেছেন শাহরিয়ার রাফাত।
আজিজুল হাকিম ছাড়াও নাটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদি, মিষ্টি ঘোষ, তমাল মাহবুবসহ আরও অনেক শিল্পী।
বাংলাদেশি সংস্কৃতি ও মানবিক গল্পভিত্তিক কনটেন্ট নির্মাণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা সিনেপ্লাস স্টুডিও তাদের প্রথম প্রযোজনাতেই পারিবারিক মূল্যবোধের একটি স্পর্শকাতর গল্প দর্শকদের সামনে নিয়ে আসছে।
আগামী ২০ জুন সন্ধ্যা ৭টায় নাটকটি দেখা যাবে সিনেপ্লাস স্টুডিওর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category