• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

কক্সবাজারে বাইক দুর্ঘটনার শিকার জোভান

ডেস্ক নিউজ / ২৯ পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। তবে বড় ধরনের বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দুর্ঘটনার বিষয়টি নিজেই জানিয়েছেন এই অভিনেতা।

জোভান জানান, কিছুদিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে বাইক চালানোর সময় তিনি দুর্ঘটনার মুখোমুখি হন। যদিও আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের কোনো শারীরিক ক্ষতি হয়নি, তবুও ঘটনাটি তার জীবনে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হয়ে এসেছে।

সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি লেখেন, কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।

দুর্ঘটনার অভিজ্ঞতা থেকে সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতার বার্তাও দিয়েছেন এই অভিনেতা। তিনি বলেন, রাস্তায় চলার সময় অনেকেই ভাবেন একটু বেশি গতিতে চললে সমস্যা হবে না, কিংবা নিজের দক্ষতার ওপর অতিরিক্ত আত্মবিশ্বাস রাখেন। কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে এবং কার সঙ্গে ঘটবে, তা আগে থেকে জানা সম্ভব নয়। মাত্র কয়েক সেকেন্ডের অসাবধানতাই একজন মানুষের জীবন বদলে দিতে পারে।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জোভান লিখেছেন, বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে। কারণ প্রতিটি মানুষের জন্যই অপেক্ষা করেন তার পরিবার ও প্রিয়জনরা। তার ভাষায়, গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এদিকে অভিনেতার এই পোস্ট প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই মন্তব্য করে তার দ্রুত সুস্থতা ও নিরাপদ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category