• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থনেই ভাঙল অহনা-রাশেদ সীমান্তের বিয়ে

ডেস্ক নিউজ / ৩৪ পঠিত
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

ফুটবল বিশ্বকাপ মানেই উত্তেজনা, তর্ক-বিতর্ক আর সমর্থকদের আবেগ। সেই আবেগই যখন প্রেম, সম্পর্ক এবং একটি পুরো মহল্লার ভাগ্য বদলে দেয়, তখন তৈরি হয় ভিন্নধর্মী গল্প। এমনই এক কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘পাড়ার বিশ্বকাপ’।

নাটকের কেন্দ্রীয় চরিত্র আজিজ ও মানজিল। দুজনের বিয়ের কথাবার্তা প্রায় চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত সম্পর্ক ভেঙে যায় ফুটবলকে ঘিরে। কারণ আজিজ আর্জেন্টিনার সমর্থক, আর মানজিল ব্রাজিলের ভক্ত। দুই দলের প্রতি অন্ধ সমর্থন ধীরে ধীরে তাদের ব্যক্তিগত দ্বন্দ্বকে ছড়িয়ে দেয় পুরো পাড়ায়। একসময় মহল্লাবাসীও বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন ফুটবল শিবিরে।

এরপর আয়োজন করা হয় পাড়াভিত্তিক ‘বিশ্বকাপ টুর্নামেন্ট’। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স ও পর্তুগালের নামে গড়ে ওঠে চারটি দল। মাঠের খেলা যত এগোয়, ততই সামনে আসে প্রেম, প্রতিশোধ, কুসংস্কার, পারিবারিক টানাপোড়েন এবং নানা হাস্যরসাত্মক ঘটনা।

নাটকের গল্পে দেখা যাবে পতাকা বানানো নিয়ে প্রতিযোগিতা, সেলুনে জার্সি পরাকে কেন্দ্র করে সংঘর্ষ, রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ, এমনকি ফুটবল উন্মাদনার মধ্যেই ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনাও। তবে নানা ভুল বোঝাবুঝি ও দ্বন্দ্বের পর শেষ পর্যন্ত সবাই উপলব্ধি করে, ফুটবল বিভেদের নয়, বরং আনন্দ ও সম্প্রীতির একটি মাধ্যম।

আহসান আলমগীরের রচনায় এবং আল হাজেনের পরিচালনায় নির্মিত নাটকটিতে অভিনয় করেছেন অহনা রহমান, রাশেদ সীমান্ত, সাব্বির অর্ণব, শারমিন শর্মী, আব্দুল্লাহ রানা, সাদ্দাম মাল, আশরাফুল আলম সোহাগ, মুসকান শিকদার, জাভেদ গাজী, শায়লা, তানভীর মাসুদ, ফাতেমা হীরাসহ আরও অনেকে।

‘পাড়ার বিশ্বকাপ’ প্রচারিত হবে প্রতিদিন রাত ৯টায় বেসরকারি টেলিভিশন চ্যানেলে আরটিভিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category