• সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

ঈদে ‘বউয়ের মামলা’, বিপদে মোশাররফ করিম

এম.আর.জে শান্ত / ১৮ পঠিত
আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য নতুন নাটক নিয়ে হাজির হচ্ছে লেজার ভিশন। ‘বউয়ের মামলা’ শিরোনামের এই নাটকে এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। স্ত্রীর করা মামলাকে কেন্দ্র করে তার জীবনে নেমে আসে একের পর এক বিপত্তি, আর সেখান থেকেই এগিয়ে যায় নাটকের গল্প।

জিয়াউদ্দিন আলম পরিচালিত নাটকটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন শামীম সিকদার। সামাজিক বাস্তবতা, পারিবারিক টানাপোড়েন এবং সম্পর্কের জটিলতাকে হাস্যরসাত্মক উপস্থাপনায় তুলে ধরা হয়েছে এতে।
মোশাররফ করিমের সঙ্গে নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা, আনিসুর রহমান বরুন, শেলী আহসান, রেশমা আহমেদ, প্রীতি আহমেদ, সিদ্দিক মাস্টার, জহিরুল হক, আয়মান শুভ ও রানা আহমেদসহ আরও অনেকে।


নাটকটির চিত্রগ্রহণ করেছেন শামসুল ইসলাম লেলিন, জে এইচ চঞ্চল ও রেজিন। সম্পাদনা ও রং বিন্যাস করেছেন টিডি দিপক। আবহ সংগীত পরিচালনা করেছেন তানজিল হাসান।
প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন জানিয়েছে, আজ ৩০ মে বিকেলে তাদের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। ঈদের বিশেষ আয়োজনে ‘বউয়ের মামলা’ দর্শকদের জন্য হাস্যরস ও বাস্তবতার মিশেলে ভিন্ন স্বাদের একটি গল্প হয়ে উঠবে বলেই প্রত্যাশা নির্মাতাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category