• সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

নিউইয়র্কে রেস্টুরেন্ট খুললেন হিল্লোল–নওশীন দম্পতি

ডেস্ক নিউজ / ৩৭ পঠিত
আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬

টিভি নাটকের জনপ্রিয় তারকা দম্পতি আদনান ফারুক হিল্লোল ও নওশীন নাহরিন মৌ এবার নতুন উদ্যোগে যুক্ত হলেন। দীর্ঘদিন ধরে নিউইয়র্কে বসবাস করা এই দম্পতি শুরু করেছেন রেস্টুরেন্ট ব্যবসা।

‘এন ক্যাফে ৩৬৫ রেস্টুরেন্ট অ্যান্ড বার’ নামে নতুন এই রেস্টুরেন্টটি আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

হিল্লোল জানান, শুরুতে এটি ক্যাফে হিসেবে পরিকল্পনা থাকলেও পরে এটি পূর্ণাঙ্গ রেস্টুরেন্ট ও বার হিসেবে রূপ নেয়। তার ভাষায়, নিউইয়র্কে নিজেদের প্রথম উদ্যোগ হওয়ায় বিষয়টি তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, রেস্টুরেন্টে দেশি-বিদেশি খাবারের পাশাপাশি সব ধরনের খাবার হালালভাবে প্রস্তুত করা হচ্ছে। এক বছরের প্রস্তুতি ও নানা চ্যালেঞ্জ পার করে অবশেষে তারা ব্যবসাটি চালু করতে পেরেছেন।

নিজেদের ক্যাফের সামনে হিল্লোল ও নওশীন

রেস্টুরেন্ট ব্যবসার আগে খাবার নিয়ে ইউটিউব কনটেন্ট তৈরি করলেও, সরাসরি রেস্টুরেন্ট খোলার সিদ্ধান্ত তার সহজ ছিল না বলেও জানান হিল্লোল। তার মতে, এই উদ্যোগে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন স্ত্রী নওশীন।

নতুন রেস্টুরেন্টে ঢাকার ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানিসহ বিভিন্ন দেশি-বিদেশি খাবার রাখা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category