• সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

‘বুম্বা, একটা গল্প আছে’—ঋতুপর্ণকে স্মরণ করে প্রসেনজিৎ

ডেস্ক নিউজ / ২৩ পঠিত
আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি। শনিবার (৩০ মে) নিজের ফেসবুক পেজে ঋতুপর্ণের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি শেয়ার করে প্রয়াত এই নির্মাতার প্রতি শ্রদ্ধা জানান তিনি।

পোস্টে প্রসেনজিৎ লেখেন, আজও মনে হয়, হঠাৎ ফোন করে বলবি— ‘বুম্বা, একটা গল্প আছে।’ ভালো থাকিস, ঋতু।

সংক্ষিপ্ত এই বার্তাতেই ফুটে উঠেছে দুই সৃষ্টিশীল মানুষের দীর্ঘদিনের বন্ধুত্ব, কাজের সম্পর্ক এবং না ফেরার দেশে চলে যাওয়া এক প্রিয় মানুষের প্রতি গভীর আবেগ।

বাংলা চলচ্চিত্রে ঋতুপর্ণ ঘোষ ও প্রসেনজিৎ চ্যাটার্জির জুটি উপহার দিয়েছে একাধিক কালজয়ী চলচ্চিত্র। ‘উনিশে এপ্রিল’, ‘উৎসব’, ‘চোখের বালি’, ‘দোসর’ এবং ‘খেলা’র মতো প্রশংসিত সিনেমাগুলো তাদের সৃজনশীল সহযোগিতারই ফল। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকের মতে, প্রসেনজিতের অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে বড় ভূমিকা রেখেছিলেন ঋতুপর্ণ ঘোষ।

চলচ্চিত্র অঙ্গনে প্রসেনজিৎ ‘বুম্বা’ নামেই বেশি পরিচিত। ঋতুপর্ণও তাকে এই নামেই ডাকতেন। নতুন কোনো গল্প বা সিনেমার ভাবনা এলেই ফোন করে ‘বুম্বা, একটা গল্প আছে’ বলে আলাপ শুরু করতেন তিনি। সেই স্মৃতিই যেন বছর পেরিয়েও অভিনেতার মনে আজও অমলিন হয়ে আছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ মে মাত্র ৪৯ বছর বয়সে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋতুপর্ণ ঘোষ। তার মৃত্যু বাংলা চলচ্চিত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি হলেও নির্মাতা হিসেবে তার অসামান্য কাজ আজও দুই বাংলার দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে সমানভাবে বেঁচে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category