• সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

ফুটবল খুব না বুঝলেও ব্রাজিলের সমর্থক হিমি

ডেস্ক নিউজ / ২৭ পঠিত
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

অভিনয়ের ব্যস্ততার মাঝেও ফুটবল নিয়ে আলাদা টান আছে অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির। ছোটবেলা থেকেই পরিবারের প্রভাবে ব্রাজিলের সমর্থক তিনি। যদিও নিজের ভাষায়, খেলার খুব বেশি বিশ্লেষণ তিনি বোঝেন না, তবু আবেগটা পুরোটাই ব্রাজিলকে ঘিরে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পছন্দের দল নিয়ে কথা বলতে গিয়ে হিমি জানান, তার বাবা ও ভাই দুজনেই ব্রাজিলের সমর্থক ছিলেন। পরিবার থেকেই সেই ভালোবাসা তার মধ্যেও চলে এসেছে। তবে ব্রাজিলকে সমর্থন করতে গিয়ে বন্ধুদের কাছ থেকে কম খোঁচাও শুনতে হয় না তাকে।

ফুটবল প্রসঙ্গে কথা বলতে গিয়ে শৈশবের একটি স্মৃতিও ভাগ করে নেন এই অভিনেত্রী। তিনি জানান, ছোটবেলায় ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার কাকাকে ভীষণ পছন্দ করতেন। মাঠে তার খেলা যেমন ভালো লাগত, তেমনি ব্যক্তিত্ব আর উপস্থিতিতেও মুগ্ধ ছিলেন হিমি। বর্তমানে নেইমারকে ঘিরেও নানা আলোচনা ও সমালোচনার কারণে মাঝে মধ্যেই ‘পচানি’ শুনতে হয় বলে মজার ছলে মন্তব্য করেন তিনি।

তবে এখন আর আগের মতো নিয়মিত খেলা দেখা হয় না তার। অভিনয় আর শুটিংয়ের ব্যস্ততায় সময় বের করাই কঠিন হয়ে পড়ে। তারপরও বিশ্বকাপ এলেই পুরোনো সেই ফুটবল উন্মাদনা আবারও ফিরে আসে বলে জানান এই অভিনেত্রী।

এদিকে ক্যারিয়ারের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন হিমি। ছোটপর্দার দর্শকদের কাছে তিনি এখন অন্যতম পরিচিত মুখ। বিশেষ করে অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে তার জুটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। একসঙ্গে বহু নাটকে অভিনয় করেছেন তারা। জানা গেছে, আসন্ন ঈদুল আজহায় হিমির প্রায় ৩০টির মতো নাটক বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ইউটিউবে প্রচারিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category