• সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপনে একসঙ্গে হেদায়েত তুর্কী ও আঁখি চৌধুরী

হৃদয় খান / ৮১ পঠিত
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

নাটকের পর এবার বিজ্ঞাপনের পর্দায় একসঙ্গে দেখা যাবে অভিনেতা মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী এবং চিত্রনায়িকা আঁখি চৌধুরীকে। নতুন একটি বিজ্ঞাপনচিত্রে জুটি বেঁধে কাজ করেছেন এই দুই অভিনয়শিল্পী, যা ইতোমধ্যেই শুটিং সম্পন্ন হয়েছে ঢাকার একটি শুটিং হাউজে।

পারিবারিক আবেগ আর তিন প্রজন্মের একটি যৌথ পরিবারের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি। এতে দেখানো হয়েছে সম্পর্ক, দায়িত্ব এবং পরিবারের ভেতরের আন্তঃসম্পর্কের নানা দিক।
‘এস এম মাগুরা রিয়েল স্টেট লিমিটেড’-এর জন্য নির্মিত এই বিজ্ঞাপনচিত্রে আরও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, শেখ স্বপ্না, প্রীতি জান্নাত মিষ্টি, প্রকৌশলী সেলিম রেজা, আবরার এশাল, তাইয়েবা মিশেল, নিম্মি, নাহিদ ইসলাম ও জান্নাতুল ফেরদৌস ইরা সহ আরও অনেকে।
বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে লাবণ্য মিডিয়া হাউজের ব্যানারে। এটি পরিচালনা করেছেন মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী নিজেই। সহকারী পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন রেফাত সিদ্দিকী এবং মোঃ জসিম। চিত্রগ্রহণ করেছেন ইবাদ আলীম।
নির্মাতা জানিয়েছেন, পারিবারিক গল্পনির্ভর এই বিজ্ঞাপনটি খুব শিগগিরই টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও প্রচার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category